TRENDING:

Jhulan Goswami : ১ আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের ভারত গৌরব সম্মান পাচ্ছেন ঝুলন গোস্বামী

Last Updated:

Jhulan Goswami will be awarded with East Bengal Bharat Gourav award. ১ আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের ভারত গৌরব সম্মান পাচ্ছেন ঝুলন গোস্বামী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ব্রিটিশ কোচ স্টিফেনকে ফুটবল দলের দায়িত্ব দিয়েছে ইস্টবেঙ্গল। আজ সোশ্যাল মিডিয়ায় লাল হলুদ ক্লাবকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন কনস্ট্যানটাইন। চ্যালেঞ্জ নিতে তিনি তৈরি। অল্প সময়ের মধ্যে মোটামুটি একটা শক্তিশালী দল তৈরি করতে মরিয়া শতাব্দী প্রাচীন ক্লাব। ইস্টবেঙ্গলের তরফে এবার ‘ভারত গৌরব’ সম্মান পাচ্ছেন ঝুলন গোস্বামী।
ঝুলনকে বিশেষ সম্মান ইস্টবেঙ্গলের
ঝুলনকে বিশেষ সম্মান ইস্টবেঙ্গলের
advertisement

ভারতের মহিলা দলের প্রাক্তন ক্রিকেটারকে সম্মান জানানোর কথা বুধবার এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে ইস্টবেঙ্গল। আগামী ১ অগস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবসে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে ঝুলনকে সম্মানিত করা হবে।

এবার ইস্টবেঙ্গলের তরফে জীবনকৃতি সম্মান পাচ্ছেন দু’জন। তাঁরা হলেন ক্লাবের দুই প্রাক্তন অধিনায়ক গৌতম সরকার এবং স্বপন সেনগুপ্ত। গৌতম পাবেন ডাঃ রমেশচন্দ্র (নাসা) সেন মেমোরিয়াল পুরস্কার। স্বপন পেতে চলেছেন ব্যোমকেশ বোস মেমোরিয়াল সম্মান। সেরা সাংবাদিক হিসাবে পুরস্কৃত করা হবে লোকেন্দ্র প্রতাপ শাহিকে। সেরা চিত্র সাংবাদিকের পুরস্কার পাচ্ছেন সুবীর মজুমদার।

advertisement

রেফারি হিসাবে পুরস্কৃত করা হবে সুপ্রিয় ভট্টাচার্য এবং তপন হালদারকে। এছাড়াও সাধারণ মানুষের চিকিৎসার জন্য ইস্টবেঙ্গলের তরফে দু’লক্ষ টাকা লিভার ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হবে। প্রসঙ্গত, এ দিনই ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী ইমামির তরফ থেকে আসন্ন মরসুমের কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে স্টিভন কনস্টানটাইনকে।

ডুরান্ড কাপ এবং কলকাতা লিগের জন্য কোচ বিনো জর্জ। তিনি আইএসএলে কনস্টানটাইনের সহকারী। ঝুলন গোস্বামীর ভারতীয় ক্রিকেটের প্রতি অবদান ভোলা সম্ভব নয়। চাকদা এক্সপ্রেস নামে বিখ্যাত ঝুলনকে নিয়ে এবার সিনেমাও হতে চলেছে তাড়াতাড়ি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

অভিনয় করছেন অনুষ্কা শর্মা। এর আগে কপিল দেব, ধনরাজ পিল্লাই এই পুরস্কার পেয়েছেন। স্বভাবতই সম্মান পেয়ে খুশি ঝুলন।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Jhulan Goswami : ১ আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের ভারত গৌরব সম্মান পাচ্ছেন ঝুলন গোস্বামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল