TRENDING:

Vaibhav Sooryavanshi : 'আপনি বৈভব সূর্যবংশীকে নিয়ে কী ভাবেন?', ১৫ বছরের বিস্ময়বালককে নিয়ে পান্ডিয়ার অসাধারণ জবাব, অবাক ক্রিকেটবিশ্ব

Last Updated:

Vaibhav Sooryavanshi : আইপিএল ২০২৬-এ মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের পর বৈভব সূর্যবংশীর প্রশংসা শোনা গেল হার্দিক পান্ডিয়ার মুখে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুয়াহাটি : ১৫ বছরের বিস্ময়বালক সে। তার ব্যাটিং দেখে এখন গোটা বিশ্ব অবাক। কোনও বোলারকে রেয়াত করছেন না। বোলার যত বড় মাপেরই হোক না কেন, বৈভব সূর্যবংশী খেলেন নিজের স্টাইলে।
হার্দিকের মুখে বৈভবের প্রশংসা।
হার্দিকের মুখে বৈভবের প্রশংসা।
advertisement

গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশীর ঝড়ো ব্যাটিংয়ের সামনে মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা সম্পূর্ণ অসহায় হয়ে পড়েv। জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্টের মতো অভিজ্ঞ বোলাররাও বুঝে উঠতে পারেননি কীভাবে এই ওপেনিং জুটিকে থামানো যায়।

দুজন মিলে মাত্র ৪.৬ ওভারে প্রথম উইকেটে ৮০ রান যোগ করেন। বৈভব তো বুমরাহর প্রথম বলেই একটি বিশাল ছক্কা হাঁকান। তাXদের এই বিধ্বংসী ব্যাটিংয়ের ফলে রাজস্থান বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতে এই মরসুমে টানা তৃতীয় জয় তুলে নেয়। ম্যাচ শেষে মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়াও বৈভবের প্রশংসা করেন।

advertisement

তিনি বলেছেন, ১৬-১৭ বছরের এক তরুণকে এভাবে নির্ভীকভাবে খেলতে দেখা সত্যিই অবাক করার মতো। ওর শট নির্বাচন এবং আত্মবিশ্বাস প্রশংসনীয়, ওর ভবিষ্যতের জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা রইল।

হার্দিক হারের জন্য বোলারদের দায়ী করে বলেন, দল ঠিকমতো বল করতে পারেনি। তাঁর মতে, টি-২০ ক্রিকেটে কয়েকটি সঠিক বলই ম্যাচের ফল নির্ধারণ করে, কিন্তু তাদের বোলিং ইউনিট সেই দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছে এদিন।

advertisement

আরও পড়ুন- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বিপাকে ওয়ার্নার! সামনে আদালতের ডাক

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

মুম্বইয়ের ব্যাটাররা ১১ ওভারে ১২৩ রান তুললেও হার্দিক স্পষ্ট করে দেন, এই হারের জন্য ব্যাটারদের দোষ দেবেন না। তাঁর মতে, রাজস্থানের ওপেনাররা শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তাঁর দলকে ম্যাচ থেকে ছিটকে দেয়।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Vaibhav Sooryavanshi : 'আপনি বৈভব সূর্যবংশীকে নিয়ে কী ভাবেন?', ১৫ বছরের বিস্ময়বালককে নিয়ে পান্ডিয়ার অসাধারণ জবাব, অবাক ক্রিকেটবিশ্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল