TRENDING:

KKR IPL 2026 Full Schedule: আইপিএলের ২০টি ম্যাচের সূচি ঘোষণা, কেকেআরের প্রথম চারটে ম্যাচ কবে, কার বিরুদ্ধে! জানিয়ে দিল বোর্ড

Last Updated:

Kolkata Knight Riders(KKR) IPL 2026 Full Schedule: গতবার আইপিএলে খুব খারাপ ফল করেছিল কেকেআর। এবার আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্স নামবে জয়ের লক্ষ্য নিয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতা নাইট রাইডার্স (KKR) তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন। ১৯তম ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) আসরে তাদের চতুর্থ শিরোপা জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামছে।
বর্তমানে কেকেআরের পেস আক্রমণে বিকল্প খুবই সীমিত। দলে উমরান মালিক ও কার্তিক ত্যাগী থাকলেও তারাও আগে একাধিকবার চোটে ভুগেছেন। ফলে আইপিএল শুরুর আগে দলটি এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে ভালো খবর হলো, প্রয়োজনে মুস্তাফিজুর রহমানের জায়গায় নতুন কোনো খেলোয়াড় নেওয়ার সুযোগ এখনও রয়েছে।
বর্তমানে কেকেআরের পেস আক্রমণে বিকল্প খুবই সীমিত। দলে উমরান মালিক ও কার্তিক ত্যাগী থাকলেও তারাও আগে একাধিকবার চোটে ভুগেছেন। ফলে আইপিএল শুরুর আগে দলটি এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে ভালো খবর হলো, প্রয়োজনে মুস্তাফিজুর রহমানের জায়গায় নতুন কোনো খেলোয়াড় নেওয়ার সুযোগ এখনও রয়েছে।
advertisement

KKR-এর ২০২৫ সালের মরশুম হতাশাজনক ছিল। তারা পয়েন্টস টেবিলে আট নম্বরে শেষ করেছিল। মাত্র পাঁচটি জয় পেয়েছিল কলকাতা। যদিও এর আগের বছর তারা তাদের তৃতীয় আইপিএল শিরোপা জিতেছিল। দলের ব্যাটিং ও বোলিংয়ে ধারাবাহিকতার অভাব ছিল। ফলে প্লে-অফ থেকে বিদায় নিতে হয়েছিল।

অজিঙ্ক রাহানের নেতৃত্বে KKR পুনর্গঠন করে শক্তিশালী প্রত্যাবর্তনের পরিকল্পনা করছে আইপিএল ২০২৬-এ। ১০-ফ্র্যাঞ্চাইজির টুর্নামেন্ট শুরু হবে ২৮ মার্চ, ২০২৬ থেকে।

advertisement

KKR তাদের ২০২৫ সালের স্কোয়াড থেকে মাত্র ১২ জন খেলোয়াড় ধরে রেখেছে। নিলামে ৬৪.৩০ কোটি টাকা নিয়ে ছিল কেকেআর। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্যামেরন গ্রিনকে ২৫.২০ কোটি টাকায় দলে নেয়। IPL-এর সবচেয়ে দামি বিদেশি গ্রিন।

শ্রীলঙ্কার ফাস্ট বোলার মাথেশা পাতিরানাকে ১৮ কোটি টাকায় এবং মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকায় কিনেছিল কেকেআর। তবে মুস্তাফিজুর খেলতে পারবেন না। মোট ১৩ জন খেলোয়াড়ের জন্য ৬৩.৮৫ কোটি টাকা খরচ করেছে কেকেআর, যার মধ্যে সাতজন ভারতীয় এবং ৬জন বিদেশি তারকা রয়েছে। আইপিএল ২০২৬-এ কেকেআরের প্রথম ম্যাচ ২৯ মার্চ, প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স (মুম্বই), ঘরের মাঠে কলকাতার প্রথম ম্যাচ ২ এপ্রিল, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।কেকেআর বনাম পঞ্জাব কিংস (৬ এপ্রিল, কলকাতা), কেকেআর বনাম লখনউ (৯ এপ্রিল, কলকাতা)।

advertisement

আরও পড়ুন- আইপিএলের প্রথম ম্যাচেই হাইভোল্টেজ ফাইট! যা দেখার অপেক্ষায় থাকেন ক্রিকেট প্রেমিরা

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

কেকেআর স্কোয়াড : অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, অঙ্গকৃশ রঘুবংশী, মণীশ পাণ্ডে, রমনদীপ সিং, অনুকুল রায়, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, বৈভব অরোরা, তেজস্বী সিং, কার্তিক ত্যাগী, প্রাশান্ত সোলাঙ্কি, রাহুল ত্রিপাঠী, ডাকশ কামরা, আকাশ দীপ, রোভম্যান পাওয়েল, সুনীল নারিন, উমরান মালিক, ক্যামেরন গ্রিন, ফিন অ্যালেন, মাথেেশা পাথিরানা, টিম সিফার্ট, সর্তক রঞ্জন, রাচিন রবীন্দ্র।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
KKR IPL 2026 Full Schedule: আইপিএলের ২০টি ম্যাচের সূচি ঘোষণা, কেকেআরের প্রথম চারটে ম্যাচ কবে, কার বিরুদ্ধে! জানিয়ে দিল বোর্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল