TRENDING:

বাইশ গজে ধোনি ধামাকা, গ্যালারি জিভার আবদার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#মোহালি: জাদু কি ঝাপ্পি- বোধহয় একেই বলে৷ মহেন্দ্র সিং ধোনি তখন সংহারক রূপে৷ কিংসের বিরুদ্ধে ম্যাচে যখন তিনি ব্যাট করছিলেন, তখন তাঁর মেয়ে জিভা ধোনি তাঁর বাবার কাছ থেকে একটা উষ্ণ আলিঙ্গন চাইছিলেন৷
advertisement

কিংস ইলেভেনের বিরুদ্ধে ধোনির ধামাকা ৭৯ রানের ইনিংসের সময় গ্যালারিতে হাজির ছিলেন স্ত্রী সাক্ষী ও কন্যারত্ন জিভা৷ এই সময়ে জিভা তার বাবাকে আলিঙ্গন করতে চাওয়ার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল৷ ধোনি নিজেই সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন৷ ট্যাগলাইনে লিখেছেন,‘‘ম্যাচ চলাকালীন যখন জিভা বাবাকে আলিঙ্গন করতে চাইছিল ’’

ম্যাচে জয়ের স্বপ্ব দেখালেও তা স্বপ্ন থেকে গেছে চেন্নাই সুপার কিংসের ফ্যানদের৷ তবে ধোনি রাজ প্রমাণ করে দিয়েছে বড় মঞ্চেই জ্বলে ওঠেন তারকারা৷ তাই ক্রিকেটার ধোনি ফের একবার সুপারহিট৷ তবে জিভা-র এই আদুরে ভিডিও কিন্তু ‘বাবা ধোনি’ কেও একেবার ‘পাপা দ্য গ্রেট’ প্রমাণ করে দিল৷ চেন্নাই সুপার কিংস যেমন তাদের ধোনি বন্দনায় ব্যস্ত থাকে, ঠিক তেমনিই জিভা ধোনিও তাদের বড়ই আদরের৷ তাই সিএসকে-র টুইটার হ্যান্ডেলেও জিভার উপস্থিতি মাঝেমধ্যই চোখে পড়ে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
বাইশ গজে ধোনি ধামাকা, গ্যালারি জিভার আবদার, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও