TRENDING:

বৃষ্টিও জয় আটকাতে পারল না ভারতের, ২২ (D/L) রানে জিতে টি২০ সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া

Last Updated:

২২ রানে (ডাকওয়ার্থ-লুইস) জয়ী ভারত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারত: ১৬৭/৫ ( ২০ ওভার)
advertisement

ওয়েস্ট ইন্ডিজ: ৯৮/৪ ( ১৫.৩ ওভার)

২২ রানে (ডাকওয়ার্থ-লুইস) জয়ী ভারত

#ফ্লোরিডা: ব্যাট হাতে রভমান পাওয়ালের লড়াই বা বৃষ্টি, কোনও কিছুই ওয়েস্ট ইন্ডিজের হার আটকাতে পারল না ৷ রবিবার লডারহিলে ১৬৮ রান তাড়া করতে নেমে খারাপ আবহাওয়ায় খেলা বন্ধ হওয়া পর্যন্ত ১৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৮ রানই স্কোরবোর্ডে তুলতে পেরেছিলেন ক্যারিবিয়ানরা ৷ ডাকওয়ার্থ-লুইস সিস্টেমে ২২ রানে ম্যাচ জেতার পাশাপাশি টি টোয়েন্টি সিরিজও পকেটে পুরল ভারত ৷

advertisement

রান তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনার সুনীল নারিন (৪) এবং এভিন লুইস (০)-এর উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ ৷ মাত্র ৮ রানের মধ্যে ২টি উইকেট হারালেও তৃতীয় উইকেটের জুটিতে ৭৬ রান যোগ করেন নিকোলাস পুরাণ এবং রভমান পাওয়েল ৷ ১৯ রান করে পুরাণ আউট হলেও হাফ-সেঞ্চুরি করেন পাওয়েল ৷ মাত্র ৩৪ বলে ৫৪ রান করেন তিনি ৷ মেরেছেন ৬টি চার এবং ৩টি বিশাল ছক্কা ৷ পুরাণ এবং পাওয়েল দু’জনকেই প্যাভিলিয়ানে ফেরান ক্রুণাল পান্ডিয়া ৷ ব্যাটে ১৩ বলে অপরাজিত ২০ রান করার পাশাপাশি বল হাতেও এদিন ২টি উইকেট তুলে নিতে সফল ক্রুণাল ৷

advertisement

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৬তম ওভারে খারাপ আবহাওয়ার জন্য ম্যাচ বন্ধ হয়ে যায় ৷ বৃষ্টি সেভাবে না হলেও বজ্র-বিদ্যুতের জন্যই ম্যাচ থামাতে বাধ্য হন আম্পায়াররা ৷ শেষপর্যন্ত আর খেলা শুরু করা সম্ভব হয়নি ৷ ডাকওয়ার্থ লুইসের হিসেবে ম্যাচ বন্ধ হওয়া পর্যন্ত জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১২০ রান ৷ সেখানে ৪ উইকেট হারিয়ে ৯৮ রানই তুলতে পেরেছিল ক্যারিবিয়ান ব্রিগেড ৷ ডাকওয়ার্থ লুইসে তাই ২২ রানে ম্যাচ জিতে নেয় ভারত ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উন্নয়ন তহবিলে গত ৫ বছরে মোট ৩.২০ কোটি, ২৫ হাজার মানুষের বাড়িতে উন্নয়ন পুস্তিকা! বিজেপি প্রার্থী কী করলেন?
আরও দেখুন

বিশ্বকাপ থেকেই যে ছন্দে ব্যাট করছেন, তাতে রোহিত শর্মা মাঠে নামা মানেই তাঁর কাছ থেকে এখন বড় রানের আশা করেন প্রত্যেকেই ৷ ক্রিকেটপ্রেমীদের হতাশও করেন না তিনি ৷ গতকাল, শনিবার ছন্দটা যখন সবেমাত্র পেতে শুরু করেছিলেন, তখনই অহেতুক তাড়াহুড়ো করতে গিয়ে আউট হতে হয়েছিল ৷ আজ, রবিবার সেই ভুলটা করেননি ৷ হাফ-সেঞ্চুরি করেই মাঠ ছাড়লেন রোহিত শর্মা ৷ ৫১ বলে ৬৭ রান করলেন তিনি ৷ আর রোহিত রান পাওয়া মানে কোনও না কোনও রেকর্ড হবেই ৷ এদিন টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডে ক্রিস গেইলকে টপকে গেলেন মুম্বইকর ৷ তাঁর ইনিংসটি সাজানো ৬টি চার এবং ৩টি ছক্কায় ৷ উল্টোদিকে বিরাট কোহলিও কম যান না ৷ তিনিও এদিন গড়লেন নতুন রেকর্ড ৷ ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তিনিই সর্বাধিক রান সংগ্রহকারির তালিকায় এখন প্রথম স্থানে ৷ এতদিন এই রেকর্ড ছিল সুরেশ রায়নার দখলে ৷ কটরেলের বলে বোল্ড হওয়ার আগে ২৩ বলে ২৮ রান করেন তিনি ৷ ধাওয়ান (২৩) এদিন শুরুটা ভাল করলেও একই ভুল করে আউট হলেন ৷ ব্যর্থ ঋষভ পন্থও ৷ ৫ বলে মাত্র ৪ রান করেন তিনি ৷ মিডল অর্ডারের পারফরম্যান্স এদিনও চিন্তায় রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ৷ শেষদিকে ক্রুণাল পান্ডিয়ার অপরাজিত ১৩ বলে ২০ রানের ইনিংসের সৌজন্যে ভারতের স্কোর কোনওমতে ১৬০ টপকায় ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
বৃষ্টিও জয় আটকাতে পারল না ভারতের, ২২ (D/L) রানে জিতে টি২০ সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া