কলম্বো: বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ এখন কেবল নামেই ‘মহারণ’! টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান ৭-১ থেকে ৮-১ হয়ে গেল। কলম্বোর পিচ ঠিক কেমন হবে, তা নিয়ে চিন্তা ছিল ভারতীয় দলে। ম্যাচ শুরু হওয়ার পর দেখা গেল, কলম্বোর চরিত্র মেনে মন্থর পিচও বানানো হয়েছে। সেই পিচে ঈশান যে ইনিংসটি খেললেন তা ভারতের ক্রিকেট ইতিহাসে আজীবন থেকে যাবে। ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১৪ রানেই শেষ হল পাকিস্তানের ইনিংস। ৬১ রানে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে সূর্যকুমারেরা।
