TRENDING:

নামিবিয়াকে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া, ৯৩ রানে বড় জয়, এবার পালা পাকিস্তানের

Last Updated:

India vs Namibia T20 World Cup 2026: বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেল ভারত। পরপর দুটি ম্যাচে জিতে এবার পালা পাকিস্তানের। দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০৯ রান করে ভারত। জাবাবে ১১৬ করে নামিবিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেল ভারত। পরপর দুটি ম্যাচে জিতে এবার পালা পাকিস্তানের। দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০৯ রান করে ভারত। ইশান কিশান ও হার্দিক পান্ডিয়ার হাফ সেঞ্চুরি ছাড়া কোনও ভারতীয় ব্যাটার খুব একটা বড় স্কোর করতে পারেনি। যা পাক ম্যাচের আগে কিছুটা চিন্তা বাড়াবে। বোলিংয়ে অনবদ্য পারফরম্যান্স বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়াদের। ১৮.২ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে নামিবিয়া। ৯৩ রানে বড় জয় পায় টিম ইন্ডিয়া।
News18
News18
advertisement

ম্যাচে নামিবিয়া টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। অভিষেক শর্মার বদলে সুযোগ পাওয়া সঞ্জু স্যামসন শুরুটা ভাল করলেও বড় স্কোর করতে ব্যর্থ হন। ৮ বলে ২২ রান ককে বাজে শট সিলেকশন করে আউট হন তিনি। এরপর ইশান কিশান ও তিলক বর্মা দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান। বিশেষ করে পাওয়ার প্লে-তে ইশান কিশান শো দেখে ক্রিকেট প্রেমিরা।

advertisement

ইশান কিশান রীতিমত তান্ডব করেন পাওয়ার প্লে-র শেষ ওভারে। ষষ্ঠ ওভারে পরপর ৪টি ছয় ও একটি চার মেরে ম্যাচের রং পাল্টে দেন। সেই ওভারে মোট ২৮ রান করেন ইশান। ষষ্ঠ ওভারের পর ২০ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন। ৬.৫ ওভারে ১০০ রান পার করে ফেলে ভারত। কিন্তু এরপর ২৪ বলে ৬১ রানের ইনিংস খেলে আউট হন তিনি। ৫টি ছয় ও ৬টি চারে সাজানো তার ইনিংস।

advertisement

ইশান ও তিলক ৭৯ রানের পার্টনারশিপ করেন। ইশান কিশান আউট হওয়ার পর চাপ বাড়ে ভারতীয় দলের ওপর। তিলক ২৫ ও সূর্য ১২ করে আউট হন। অল্প ব্যবধানে ৩টি উইকেট হারিয়ে রানের গতিবেগ কিছুটা কমে ভারতের। এরপর হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে ফের রানের গতিবেগ বাড়ান। মারকাটারি ব্যাটিং করে ২৬ বলে অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুবে-হার্দিক জুটি।

advertisement

২৭ বলে নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূরণ করেন হার্দিক পান্ডিয়া। কিন্তু হার্দিক আউট হতেই পরপর আরও তিনটি উইকেট হারায় ভারত। সাজঘরে ফেরেন দুবে, অক্ষর ও রিঙ্কু। যার ফলে রানের গতি কিছুটা কমে। শেষ ২ ওভারে বোলিংয়ে দুরন্ত কামব্যাক করে নামিবিয়া। ২০৯ রানে ৯ উইকেটে শেষ হয় ভারতের ইনিংস।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল নামিবিয়া। রানরেট ঠিক রাখার পাশাপাশি বেশ কিছু মারকাটারি শটও খেলেন নামিবিয়ার ব্যাটাররা। স্টিনক্যাম্প, ফ্রিলিঙ্ক, এরাসমাসরা চেষ্টা করলেও অভিজ্ঞতার অভাবে ম্যাচের রাশ ধরে রাখতে পারেননি। বিশেষ করে ভারতীয় স্পিনাররা বোলিংয়ে আসতেই ম্যাচের রং পুরোপুরি পাল্টে যায়। বরুণ চক্রবর্তীর ঘূর্ণির সামনে অসহায় আত্মসমর্পন করে নামিবিয়ার ব্যাটাররা।

advertisement

আরও পড়ুনঃ টি-২০ বিশ্বকাপে বিশ্বরেকর্ড ভারতের, যা কোনও দেশ পারেনি! তা করে দেখাল টিম ইন্ডিয়া

সেরা ভিডিও

আরও দেখুন
হলদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে মাংসের দোকানে তেলবোঝাই ট্যাঙ্কার
আরও দেখুন

বোলিংয়ে এসে ২ ওভারেই ৩ উইকেট নিয়ে নামিবিয়ার ব্যাটিংয়ের কোমড় ভেঙে দেন বরুণ চক্রবর্তী। এরপর আর ম্যাচে ফেরার কোনও সুযোগ পায়নি নামিবিয়া। ভারত ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের দিকে করে নেয়। বোলিংয়ে নজর কাড়েন অক্ষর-হার্দিক। ১১৬ রানে অলআউট হয়ে যায় নামিবিয়া। এছাড়া ভারত মোট ৬ জন বোলার ব্যবহার করে সকলেই উইকেট পায়। এই জয় পাকিস্তান ম্যাচের আগে ভারতের আত্মবিশ্বাস আরও বাড়াবে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
নামিবিয়াকে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া, ৯৩ রানে বড় জয়, এবার পালা পাকিস্তানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল