TRENDING:

শুধু মাঠের লড়াই নয়! ডিজিটাল দর্শক সংখ্যার নিরিখেও রেকর্ড গড়ল ভারত-ইংল্যান্ড ম্যাচ

Last Updated:

India Vs England: ভারত ও ইংল্যান্ডের মধ্যে টি–২০ বিশ্বকাপ ২০২৬–এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শুধু মাঠের লড়াইতেই নয়, ডিজিটাল দর্শকসংখ্যার ক্ষেত্রেও নতুন ইতিহাস গড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারত ও ইংল্যান্ডের মধ্যে টি–২০ বিশ্বকাপ ২০২৬–এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শুধু মাঠের লড়াইতেই নয়, ডিজিটাল দর্শকসংখ্যার ক্ষেত্রেও নতুন ইতিহাস গড়েছে। আইসিসি–র তথ্য অনুযায়ী, এই ম্যাচটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম JioHotstar–এ একসঙ্গে সর্বোচ্চ ৬ কোটি ৫২ লক্ষ (৬৫.২ মিলিয়ন) দর্শক দেখেছেন। এর ফলে বিশ্বের যেকোনও লাইভ ইভেন্টের মধ্যে এটিই সর্বোচ্চ ডিজিটাল দর্শকসংখ্যার নিরিখে প্রথম স্থান অধিকার করেছে।
News18
News18
advertisement

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাই–ভোল্টেজ ম্যাচে ভারত ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। মাঠের রোমাঞ্চকর লড়াইয়ের পাশাপাশি অনলাইন দর্শকদের বিপুল উপস্থিতি প্রমাণ করে যে ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা এখনও তুঙ্গে। কোটি কোটি ক্রিকেটপ্রেমী একসঙ্গে এই ম্যাচ উপভোগ করেছেন।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে জানান,টি–২০ বিশ্বকাপের এই সেমিফাইনাল ডিজিটাল ভিউয়ারশিপের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তার মতে, জিওহটস্টারে ৬৫.২ মিলিয়ন দর্শকের একসঙ্গে ম্যাচ দেখা বিশ্বব্যাপী যেকোনও লাইভ ইভেন্টের মধ্যে সর্বোচ্চ।

advertisement

তিনি আরও বলেন, এই রেকর্ড প্রমাণ করে যে বড় আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট ভারতীয় দর্শকদের একত্রিত করতে অসাধারণ ক্ষমতা রাখে। পাশাপাশি আইসিসি ও তাদের সম্প্রচার সহযোগী প্রতিষ্ঠান JioStar–এর প্রচেষ্টায় কোটি কোটি দর্শককে এক প্ল্যাটফর্মে যুক্ত করা সম্ভব হয়েছে। এই সাফল্য বিশ্ব ক্রিকেটের ডিজিটাল প্রসারের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

advertisement

আরও পড়ুনঃ ‘আমার ছেলে তোমার বড় ভক্ত, তুমি পেলের থেকেও ভালো’! হোয়াইট হাউসে মেসিকে সংবর্ধনা ট্রাম্পের

সেরা ভিডিও

আরও দেখুন
প্রধান শিক্ষকের বদলে স্কুলে ছড়ি ঘোরাচ্ছেন তাঁর স্ত্রী! নদিয়ার বিদ্যালয়ের সামনে ধর্না
আরও দেখুন

প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান করে ভারতীয় দল। সর্বোচ্চ ৪২ বলে ৮৯ রানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। জবাব রান তাড়া করতে ইংল্যান্ডকে কার্যত একাই টানেন জেকব বেথেল। ৪৮ বলে ১০৫ রানের ইনিংস খেললেও শেষ পর্যন্ত তিনি সফল হননি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৬ করে ইংল্যান্ড। ৭ রানে ম্যাচ জেতে ভারত।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
শুধু মাঠের লড়াই নয়! ডিজিটাল দর্শক সংখ্যার নিরিখেও রেকর্ড গড়ল ভারত-ইংল্যান্ড ম্যাচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল