তাঁর ভুল কলে যখন সরফরাজ খান রান আউট হন তখন মাঠেই নিজের ভুল বুঝতে পারেন জাদেজা। সরফরাজের আউটের পর নিজের শতরান পূরণ করেন জাদেজা। সরফরাজের আউটের আক্ষেপের কারণে শতরানের পর খুব একটা উচ্ছ্বাসও প্রকাশ করতে দেখা যায়নি জাদেজাকে। রাজকোটে প্রথম দিনের খেলা শেষে ইনস্টা স্টোরিতে জাদেজা পোস্ট করে লেখেন,”সরফরাজ খানের জন্য খুব খারাপ লাগছে। আমি ভুল করেছিলাম। খুব ভাল খেলেছো”। সঙ্গে একটি ক্ষমা চাওয়ার ইমোজিও শেয়ার করেন রবীন্দ্র জাদেজা।
advertisement
প্রসঙ্গত, দীর্ঘ দিনের লড়াই বঞ্চনার জাতীয় দলের টুপি হাতে পেয়ে আবেগ প্রবণ হয়ে পড়েন সরফরাজ খান। চোখে জলও আটকাতে পারেননি। কাঁদতে দেখা যায় তাঁর বাবাকেও। এরপর ম্য়াচে রোহিত শর্মা শতরান করার পর আউট হতেই জাতীয় দলের জার্সি গায়ে প্রথমবার ২২ গজে নামেন সরফরাজ খান। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন সরফরাজ। নিজের স্বভাবজাত ক্রিকেট খেলেন। রবীন্দ্র জাদেজার সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন। জুটিতে ৭৭ রান যোগ করেন সরফরাজ ও জাদেজা।
আরও পড়ুনঃ Sarfaraz Khan: অভিষেকে ব্যাটে ‘বিদ্রোহ’ সরফরাজের! নিয়তির ফেরে মাঠ ছাড়লেন চোখের জলে
নিজের অর্ধশতরানও পূরণ করেন সরফরাজ খান। একটা সময় মনে হচ্ছিল বড় স্কোরের দিকে এগোচ্ছেন সরফরাজ। ঠিক তখনই ভাগ্যের বিড়ম্বনায় জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে সাজঘরে ফেরেন সরফরাজ। ৬৬ বলে ৬২ রানের ইনিংস খেলে আউট হন সরফরাজ খান। ৯টি চার ও ১টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। কিন্তু সেট হয়েও সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় চোখের জলে মাঠ ছাড়েন সরফরাজ খান। হতাশ দেখায় তাঁর বাব নওশাদকে।
