পরিস্থিতি আরও নির্ভর করছে ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলের ওপর। যদি দক্ষিণ আফ্রিকা জিতে যায়, তাহলে সমীকরণ সহজ হবে এবং ভারত নিজেদের দুই ম্যাচ জিতলে সরাসরি সেমিফাইনালে উঠতে পারে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিতলে তিন দলের পয়েন্ট সমান হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভারতের সামনে সবথেকে সহজ অঙ্ক দক্ষিণ আফ্রিকা যেন তাদের সব ম্যাচ জেতে ও টি ইন্ডিয়া নিজেদের ম্যাচগুলি জেতা। ফলে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফলের উপর নির্ভর করছে অনেক কিছু।
advertisement
ভারতের সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ জিম্বাবোয়ে–র বিরুদ্ধে। এই ম্যাচে বড় ব্যবধানে জিততে পারলে নেট রান রেট দ্রুত বাড়ানো সম্ভব। কারণ বর্তমানে ভারতের রান রেট মাইনাস ৩.৮০০। ফলে বড় ব্যবধানে জয় না পেলে শেষ পর্যন্ত সেটাই নির্ণায়ক হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দ্রুত রান তোলা এবং প্রতিপক্ষকে কম রানে আটকে দেওয়াই ভারতের প্রধান লক্ষ্য হওয়া উচিত। পাওয়ারপ্লেতে আক্রমণাত্মক ব্যাটিং, মাঝের ওভারগুলোতে রান তোলার গতি ধরে রাখা এবং বোলিংয়ে দ্রুত উইকেট নেওয়া—এই তিনটি বিষয়েই জোর দিতে হবে দলকে।
আরও পড়ুনঃ IND VS ZIM : নেট রানরেট নিয়ে যেতে হবে প্লাসে! জিম্বাবুয়ের বিরুদ্ধে কী করতে হবে ভারতকে? রইল পুরো তথ্য
সব মিলিয়ে ভারতের সামনে পথ এখনও খোলা আছে, তবে ভুলের কোনো সুযোগ নেই। শেষ ম্যাচটি যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, তাই তার আগে দল সঠিক হিসাব জেনে মাঠে নামতে পারবে। এখন সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে নিখুঁত পরিকল্পনা, আক্রমণাত্মক মানসিকতা এবং বড় ব্যবধানে জয়—এই তিনটিই হবে ভারতের সাফল্যের চাবিকাঠি।
