TRENDING:

IND vs ZIM: ভারত যেন খোঁচা খাওয়া বাঘ! ডু অর ডাই ম্যাচে ব্যাটিং তাণ্ডব! ২৫৭ টার্গেট জিম্বাবোয়ের

Last Updated:

IND vs ZIM: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জয় কিছুটা চিন্তা আগেই কমিয়েছিল। আর এবার গত ম্যাচের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ছন্দে ফিরল ভারতীয় ব্যাটিং লাইন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জয় কিছুটা চিন্তা আগেই কমিয়েছিল। আর এবার গত ম্যাচের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ছন্দে ফিরল ভারতীয় ব্যাটিং লাইন। একদিকে যেমন টি-২০ বিশ্বকাপে প্রথম হাফ সেঞ্চুরি করলেন অভিষেক শর্মা, ঠিক তেমনই ফর্মে থাকার ঝলক দেখালেন অভিষেক শর্মা। নজরকাড়া ব্যাটিং করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা সকলেই। দলগত ব্যাটিংয়ে ভর করেই জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০ ওভারে ২৫৭ রানের পাহাড় প্রমাণ টার্গেট দিল টিম ইন্ডিয়া। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করল ভারত।
জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৬ রান করে টিম ইন্ডিয়া। যা টি-২০ বিশ্বকাপের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। অল্পের জন্য শ্রীলঙ্কার সর্বোচ্চ ২৬০ রানের রেকর্ড ভাঙতে পারেনি।
জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৬ রান করে টিম ইন্ডিয়া। যা টি-২০ বিশ্বকাপের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। অল্পের জন্য শ্রীলঙ্কার সর্বোচ্চ ২৬০ রানের রেকর্ড ভাঙতে পারেনি।
advertisement

ম্যাচে টস জিতে চিপকে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা। নিংসের শুরু থেকে একটু অন্য অভিষেক শর্মাকে দেখা যায়। প্রথম বল থেকে বড় শটে না গিয়ে সিঙ্গেল খেলেছেন, পিচে একটু থিতু হয়েছেন আর সেট হতেই খেলেছেন নিজের একের পর এক ট্রেড মার্ট শট। প্রথমে সঞ্জু স্যামসনের সঙ্গে ৪৮ রানের পার্টনারশিপ করেন। সঞ্জু ১৫ বলে ২৪ রানের ইনিংস খেলে আউট হন।

advertisement

এরপর ইশান কিশানের সঙ্গে ৭২ রানের পার্টনারশিপ করে দলকে শক্ত ভিত গড়ে দেন অভিষেক শর্মা। ইশানও আক্রমণাত্মক ব্যাটিং করেন। ২৪ বলে ৩৮ করেন তিনি। ২৬ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন অভিষেক শর্মা। শেষ পর্যন্ত ৩০ বলে ৫৫ রান করে আউট হন তিনি। এরপর আক্রমণাত্মক ব্যাটিং করেন অধিনায়ক সূর্যকুমার যাদবও। বেশ কিছু চোখ ধাঁধানো শট খেলেন। ১৩ বলে ৩৩ রানের ইনিংস খেলেন স্কাই।

advertisement

আরও পড়ুনঃ IND vs ZIM: ব্যাটেই দিলেন সমালোচকদের জবাব! নিজের মেজাজেই রানে ফিরলেন অভিষেক শর্মা

সেরা ভিডিও

আরও দেখুন
বাইরে রাজনৈতিক যুদ্ধ! কিন্তু এই একটি জায়গায় মিলেমিশে একাকার গেরুয়া-সবুজ-লাল, ভোট এলেই ধরা পড়ে অবাক করা ছবি
আরও দেখুন

এরপর স্লগ ওভারে ব্যাটিং তাণ্ডব চালান হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মা। একের পর এক মারকটারি শট খেলেন দুই তারকা ব্যাটার। ঝড়ের গতিতে ৫০ রানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন। স্লগ ওভারে জিম্বাবোয়ে বোলাদরে নিয়ে রীতিমত ছেলেখেলা করে ভারতীয় ব্যাটাররা। শেষ বলে ছক্কা মেরে নিজের হাফ সেঞ্চুরি করেন হার্দিক। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৬ রান করে ভারত। ২৩ বলে ৫০ করে হার্দিক ও ১৬ বলে ৪৪ করে তিলক বর্মা অপরাজিত থাকেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ZIM: ভারত যেন খোঁচা খাওয়া বাঘ! ডু অর ডাই ম্যাচে ব্যাটিং তাণ্ডব! ২৫৭ টার্গেট জিম্বাবোয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল