TRENDING:

IND vs ZIM : ভারতীয় দলের একাদশে দুই বড় বদল! টস হেরে প্রথমে ব্যাটিং টিম ইন্ডিয়ার

Last Updated:

IND vs ZIM T20 World Cup 2026: গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্য় সাথ দিল না ভারতীয় দলের। টস জিতে চিপকে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকন্দর রাজা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জিম্বাবোয়ের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে নামার আগে ভারতীয় দল ও ফ্যানেদের নজর ছিল দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে। প্রোটিয়াদের একতরফা জয় ভারতে কাজ কিছুটা সহজ করেছে। এখন আর কোনও রানরেটের অঙ্কে যেতে হবে না টিম ইন্ডিয়াকে। নিজেদের বাকি দুটি ম্য়াচ জিতলেই পাকা হয়ে যাবে সেমিফাইনালের টিকিট। ফলে যাবতীয় অঙ্ক মাথা থেকে ঝেড়ে ফেলে ভারতের লক্ষ্য এখন মিশন জিম্বাবোয়ে।
News18
News18
advertisement

গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্য় সাথ দিল না ভারতীয় দলের। টস জিতে চিপকে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকন্দর রাজা। ফ্রেশ উইকেটে যাতে পেসাররা কিছুটা সুবিধা পেতে পারে ও পরে শিশিরের সুবিধা যাতে ব্যাটাররা পেতে পারে সেই কারণেই বোলিং করার সিদ্ধান্ত সিকন্দর রাজার। তবে টস হারলেও খুব যা চাইছিলেন তাই পেয়েছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতীয় দলের একাদশে দুটি পরিবর্তন হয়েছে। রিঙ্কু সিংয়ের বদলে দলে এসেছেন সঞ্জু স্যামসন ও ওয়াশিংটন সুন্দরের বদলে দলে এসেছেন অক্ষর প্যাটেল।

advertisement

এক ঝলকে দেখে নিন জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিশন (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং।

এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে জিম্বাবোয়ের সম্ভাব্য একাদশ: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি (উইকেটকিপার), ডিয়ন মায়ার্স, রায়ান বার্ল, সিকান্দার রাজা (অধিনায়ক), টনি মুনিয়ঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, টিনোটেন্ডা মাপোসা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাইরে রাজনৈতিক যুদ্ধ! কিন্তু এই একটি জায়গায় মিলেমিশে একাকার গেরুয়া-সবুজ-লাল, ভোট এলেই ধরা পড়ে অবাক করা ছবি
আরও দেখুন

প্রসঙ্গত,দুই দলই সুপার এইটে তাদের প্রথম ম্যচে বড় ব্যবধানে হারের মুখ দেখেছে। ভারত লজ্জার হারের সম্মুখীন হয়েছিস দক্ষিণ আফ্রিকাক বিরুদ্ধে। জিম্বাবোয়ে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ফলে দুই দলের কাছেই এদিনের ম্যাচ ডু অর ডাই। তবে ধারে-ভারে ঘরে মাঠে জিম্বাবোয়ের থেকে অনেকটাই এগিয়ে শুরু করবে টিম ইন্ডিয়া।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ZIM : ভারতীয় দলের একাদশে দুই বড় বদল! টস হেরে প্রথমে ব্যাটিং টিম ইন্ডিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল