TRENDING:

এক বছরের অপেক্ষা শেষে হারারেতে সুখবর, শুভমান গিল করলেন কেরিয়ারের প্রথম শতরান

Last Updated:

সোমবারের তাঁর ইনিংস সাজানো ১৫ টি চার ও ১ টি ছয় দিয়ে৷ হারারেতে তৃতীয় একদিনের ম্যাচে নিজের লাইফের প্রথম মাইলস্টোন পেরোলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হারারে: বছর খানেকের অপেক্ষা, হব -হব করেও হচ্ছিল না, অবশেষে জিম্বাবোয়ের বিরুদ্ধে হারারেতে তিন নম্বর একদিনের ম্যাচে আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম শতরান করে ফেললেন শুভমান গিল (Shubman Gill)৷ এক বছরের অপেক্ষার শেষে কাঙ্খিত শতরান করে ফেললেন শুভমান গিল৷ ৯৭ বলে ১৩০ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি৷  সোমবারের তাঁর ইনিংস সাজানো ১৫ টি চার ও ১ টি ছয় দিয়ে৷ হারারেতে তৃতীয় একদিনের ম্যাচে নিজের লাইফের প্রথম মাইলস্টোন পেরোলেন৷
Subhman Gill's first century - Photo- AFP
Subhman Gill's first century - Photo- AFP
advertisement

কেএল রাহুল এদিন ভারতের হয়ে ম্যাচে ওপেন করেন৷ গিলকে এদিন তিন নম্বরে ব্যাট করতে পাঠিয়ে দেওয়া হয়৷ তবে শুভমান গিলকে এদিন আটকানো জিম্বাবোয়ের বোলং অ্যাটাকের কম্ম ছিল না৷ বাইশ বছরের তরুণ তুর্কি ৮২ বলে নিজের শতরান করে ফেলেন৷ ইশান কিষাণের সঙ্গে জুটি বেঁধে শুভমান গিল করেন ১৪০ রানের পার্টনারশিপ৷ ভারত এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়৷ কিষাণ এদিন অর্ধশতরান করেন৷

advertisement

গিল আন্তর্জাতিক কেরিয়ারে একদিনের ম্যাচে অভিষেক হয়েছিল ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে৷ এদিনের ম্যাচের আগে শুভমান গিল ৮ ম্যাচে ৩৬৯ রান করেছিলেন৷ তাঁর গড় ছিল ৬১.৫০৷ তিনটি অর্ধশতরান ছিল৷ গত মাসে ২ রানের জন্য শতরান মিস করেছিলেন৷ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে তাঁর করা ৯৮ রানের ইনিংস ছিল সবচেয়ে বড় রানের ইনিংস৷ তবে সেদিন পোর্ট অফ স্পেনে বৃষ্টির কারণে ম্যাচ আগে শেষ হয়েছিল৷

advertisement

আরও পড়ুন - 'পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ' কলকাতায় জোড়া ফুলের নয়া পোস্টার নিয়ে কটাক্ষ পদ্ম ফুল শিবিরের 

গিলের আন্তর্জাতিক কেরিয়ারের টেস্টেও ভাল পারফরম্যান্স হয়েছে৷ বক্সিং ডেতে  ২০২০ তে অস্ট্রেলিয়া খেলা শুরুর পর ১১ টি টেস্টে চারটি অর্ধশতরান করেন৷ গিল সর্বোচ্চ ৯১ রান করেছিলেন ভারতের গাব্বায় ঐতিহাসিক ম্যাচ জয়ের ম্যাচে চতুর্থ ইনিংসে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

ম্যাচে ৫০ ওভারে ৮ ওভারে ২৮৯ রান করেন৷ এদিকে এদিন মিডল অর্ডার ব্যর্থ হয়েছে৷ অধিনায়ক কেএল রাহুল ৪৬ বলে ৩০ রান করেন, শিখর ধাওয়ান ৬৮ বলে ৪০ রান করেন৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
এক বছরের অপেক্ষা শেষে হারারেতে সুখবর, শুভমান গিল করলেন কেরিয়ারের প্রথম শতরান
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল