TRENDING:

শুধু সেমিফাইনাল নয়! 'ফাইনালে যাবে ভারত'! টিম ইন্ডিয়াকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী!

Last Updated:

IND vs ZIM: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দল মাত্র ১১১ রানেই গুটিয়ে যায়। এই বড় হারের পর খেলোয়াড়দের পাশাপাশি কোচ গৌতম গম্ভীরের কৌশল নিয়েও সমালোচনা শুরু হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চলমান টি–২০ বিশ্বকাপে সুপার এইট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে চাপে পড়েছে ভারতীয দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দল মাত্র ১১১ রানেই গুটিয়ে যায়। এই বড় হারের পর খেলোয়াড়দের পাশাপাশি কোচ গৌতম গম্ভীরের কৌশল নিয়েও সমালোচনা শুরু হয়েছে।
News18
News18
advertisement

তবে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক এখনও ভারতের ওপর আস্থা রাখছেন। তিনি বলেন, নিজের মাঠে ফেভারিট দলকে হারানো দক্ষিণ আফ্রিকার জন্য বড় সাফল্য হলেও ভারত এখনও বিশ্বের সেরা টি–২০ দল। তার মতে, পরিচিত পরিবেশে খেলার অভিজ্ঞতা ভারতের বড় শক্তি। ভারত ঘুড়ে দাঁড়াবে প্রতিযোগিতায়।

মাইকেল ক্লার্ক মনে করেন, অধিনায়ক সূর্যকুমার যাদবের দল এই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারবে। তিনি বলেছেন, চাপ তৈরি হওয়াটা খারাপ নয়, বরং এতে দল আরও মনোযোগী হয়। তাই এই হারকে শিক্ষা হিসেবে নিয়ে পরের ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স করার সুযোগ আছে। ভারতীয় দলের সেই ক্ষমতাও রয়েছে।

advertisement

বিশ্বকাপ জয়ী প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়কের ধারণা, পরের ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারত স্বচ্ছন্দে বড় জয় পেতে পারে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচটি হবে কঠিন এবং সেই ম্যাচই গ্রুপ থেকে দ্বিতীয় সেমিফাইনালিস্ট নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে। কারণ বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত ছন্দে রয়েছে। হাড্ডাহাড্ডি ম্যাচ হবে।

আরও পড়ুনঃ আর কোনও অঙ্ক নয়! সেমিফাইনালে যাচ্ছে ভারত? এই তথ্য না জানলে মিস করবেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমেই রয়েছে এই বিশেষ কালীমন্দির, যেখানে সন্ধ্যার পরে হয়না কোনও পুজো
আরও দেখুন

মাইকেল ক্লার্ক আরও বলেন, ভারত যদি ফাইনালে উঠতে না পারে, তাহলে সেটি বড় চমক হবে। তার মতে, এত শক্তিশালী দলকে কখনওই খাটো করে দেখা উচিত নয়। তাই তিনি বিশ্বাস করেন, সমালোচনা ও চাপ সত্ত্বেও ভারত ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছাতে সক্ষম হবে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
শুধু সেমিফাইনাল নয়! 'ফাইনালে যাবে ভারত'! টিম ইন্ডিয়াকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল