TRENDING:

IND vs WI: ১৯৬ রানের বিরাট টার্গেট! ওয়েস্ট ইন্ডিজকে হারাতে ইতিহাস তৈরি করতে হবে ভারতকে

Last Updated:

IND vs WI: সুপার সানডের ইডেনে ব্যাটে-বলে টানটান লড়াই ভারত-ওয়েস্ট ইন্ডিজের। টস হেরে প্রথমে ব্যাট করে ভারতীয় দলকে ১৯৬ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিল ক্যারিবিয়ানরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুপার সানডের ইডেনে ব্যাটে-বলে টানটান লড়াই ভারত-ওয়েস্ট ইন্ডিজের। টস হেরে প্রথমে ব্যাট করে ভারতীয় দলকে ১৯৬ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিল ক্যারিবিয়ানরা। সৌজন্যে ওপেনিং জুটিতে রস্টন চেজ ও শাই হোপের সলিড পার্টনারশিপ ও শেষের দিকে জেসন হোল্ডার ও রভম্যান পাওয়েলের বিধবংসী মারকাটারি ব্যাটিং। ফিল্ডিং জোড়া ক্যাচ ফেলে প্রশ্নের মুখে ফের অভিষেক শর্মা। আজ পর্যন্ত টি-২০ বিশ্বকাপে ভারত সবথেকে বেশি ১৭৩ রান তাড়া করে জিতেছে। ফলে ইডেনে জিততে হলে ইতিহাস তৈরি করতে হবে টিম ইন্ডিয়াকে।
News18
News18
advertisement

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ওপেনিং জুটিতে খুব আক্রমণাত্মক না হলেও ঠান্ডা মাথায় ব্যাটিং করেম রস্টন চেজ ও অধিনায়ক শাই হোপ। সেট হতেই ধীরে ধীরে হাত খোলা শুরু করেন ক্যারিবিয়ান ব্যাটাররা। নিজেদের অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন শাই হোপ ও রস্টন চেজ। অবশেষে নবম ওভারে বরুণ চক্রবর্তী এসে ভারতকে সাফল্য এনে দেন। ৩২ রান করে বোল্ড হন হোপ।

advertisement

প্রথম উইকেট পড়ার পর শিমরন হেটমায়ার ক্রিজে এসেই মারকাটারি ব্যাটিং শুরু করেন। বেশি কিছু আক্রমণাত্মক শট খেলেন তিনি। তবে জসপ্রীত বুমরাহ এক ওভারে সেট হেটমায়ার ও চেজের উইকেট নিয়ে ভারতকে ফের ম্যাচে ফেরান। চতু্র্থ উইকেটের জন্যও বেশি অপেক্ষা করতে হয়নি ভারতীয় দলকে। হার্দিক পান্ডিয়ার বলে ১৪ রান করে আউট হন শেরফেন রাদারফোর্ড।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফেলে দেওয়া আঁশই এখন রোজগারের দিশা! তৈরি হচ্ছে অপূর্ব সব জিনিস, হাজার হাজার টাকা আয়
আরও দেখুন

পরপর উইকেট পড়লেও ওয়েস্ট ইন্ডিজের রানের গতিবেগ কমেনি। জেসন হোল্ডার ও রভম্যান পাওয়েল স্লগ ওভারে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন। ঝড়ের গতিতে ২২ বলে ৫০ রানের পার্টনারশিপ করেন দুজনে। একের পর এক বিগ হিট ভারতীয় বোলারদের চিন্তা বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ১৯ বলে ৩৪ করে রভম্যান পাওয়েল ও ২২ বলে ৩৭ করে জেসন হোল্ডার অপরাজিত থাকেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs WI: ১৯৬ রানের বিরাট টার্গেট! ওয়েস্ট ইন্ডিজকে হারাতে ইতিহাস তৈরি করতে হবে ভারতকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল