TRENDING:

সঞ্জুর ব্যাটে চাপ কাটিয়ে কামব্যাক ভারতের! ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের হাড্ডাহাড্ডি লড়াই

Last Updated:

IND vs WI: ১৯৬ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ভাল শুরু করার পরও কিছুটা চাপে ভারতীয় দল। সঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদব লড়াই করছেন দলের হয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
১৯৬ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ভাল শুরু করার পরও কিছুটা চাপে ভারতীয় দল। পরপর দুটি উইকেট হারিয়ে রানের গতি একটু কমেছে টিম ইন্ডিয়ার। ইতিমধ্যেই সাজঘরে ফেরত চলে গিয়েছেন অভিষেক শর্মা ও ইশান কিশান। বড় শট খেলতে গিয়ে দুজনেই ক্যাচ আউট হন। সঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদবের পার্টনারশিপে জয়ের স্বপ্ন দেখছে ভারত। বড় ম্যাচে হাফ সেঞ্চুরি গড়ে নজর কাড়লেন সঞ্জু।
News18
News18
advertisement

ম্যাচে টস হেরে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রানের বিশাল স্কোর করে ওয়েস্ট ইন্ডিজ। দলগত ইনিংসেই ভারতের জন্য বিশাল টার্গেট সেট করে ক্যারিবিয়ানরা। সর্বোচ্চ ৪০ রান করেন রস্টন চেজ। এছড়া শাই হোপ করেন ৩২ রান। ঝোড়ো ইনিংস খেলেন শিমরন হেটমায়ার, জেস হোল্ডার ও রভম্যান পাওয়েল। হেটমায়ার ২৭, হোল্ডার ৩৭ ও পাওয়েল ৩৪ রান করেন। ভারতের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন জসপ্রীত বুমরাহ।

advertisement

রান তাড়া করতে নেমে সঞ্জু স্যামসনকে শুরু থেকেই ছন্দে পাওয়া যায়। একের পর এক মারকাটারি শট খেলেন তিনি। কিন্তু ভাল শুরু করেও এদিন বড় স্কোর করতে ব্যর্থ হন অভিষেক শর্মা। ওপেনিং জুটিতে ২৯ রানের পার্টনারশিপ হয় ভারতের। ১০ করে আউট হন অভিষেক। এরপর ইশান কিশানও এসে মাকাটারি ব্যাটিং করতে গিয়ে দ্রুত আউট হন। তিনিও করেন ১০ রান।

advertisement

আরও পড়ুনঃ IND vs WI: ১৯৬ রানের বিরাট টার্গেট! ওয়েস্ট ইন্ডিজকে হারাতে ইতিহাস তৈরি করতে হবে ভারতকে

সেরা ভিডিও

আরও দেখুন
ফেলে দেওয়া আঁশই এখন রোজগারের দিশা! তৈরি হচ্ছে অপূর্ব সব জিনিস, হাজার হাজার টাকা আয়
আরও দেখুন

এরপর দলের ইনিংসের রাশ ধরেন সঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদব। প্রথমে একটু ঠান্ডা মাথায় ব্যাট করে সেট হয়ে নেন ভারত অধিনায়ক। তারপর দ্রুত গতিতে রান তোলার চেষ্টা করেন। কিন্তু ২টি উইকেট হারিয়ে চাপ রয়েছে ভারতের। বড় পার্টনারশিপ গড়ে ম্যাচে ফেরার লড়াই করছে টিম ইন্ডিয়া। সঞ্জুকে এদিন অন্য মেজাজে পাওয়া যায়। একের পর এক অনবদ্য শট খেলেন। ২৬ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন। ১০ ওভার শেষে ভারতের স্কোর ৯৮ রানে ২ উইকেট।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
সঞ্জুর ব্যাটে চাপ কাটিয়ে কামব্যাক ভারতের! ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের হাড্ডাহাড্ডি লড়াই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল