TRENDING:

IND vs WI: দুই দলের একাদশে বড় বদল! কেমন থাকবে পিচ-আবহাওয়া? ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সব আপডেট

Last Updated:

India vs West Indies: নামেই সুপার এইটের ম্যাচ। আদতে কোয়ার্টার ফাইনাল। ১ মার্চ (রবিবার) টি২০ বিশ্বকাপের মেগা ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই ক্রিকেটের নন্দনকাননে মহারম। নামেই সুপার এইটের ম্যাচ। আদতে কোয়ার্টার ফাইনাল। ১ মার্চ (রবিবার) টি২০ বিশ্বকাপের মেগা ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচের মধ্য দিয়েই নির্ধারিত হবে এবারে টি-২০ বিশ্বকাপে চতুর্থ সেমিফাইনালিস্ট কোন দল হবে? ফলে সূর্যকুমার যাদব ও শাই হোপের দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ক্রিকেটের নন্দনকাননে মহারণ। জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় জয় পেয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছে ভারত। এবার তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজ। রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে দুই দল মুখোমুখি হবে সুপার এইটের শেষ ম্যাচে, যেখানে জয় পেলেই শেষ চারে ওঠা নিশ্চিত।
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ক্রিকেটের নন্দনকাননে মহারণ। জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় জয় পেয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের আশা জিইয়ে রেখেছে ভারত। এবার তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজ। রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে দুই দল মুখোমুখি হবে সুপার এইটের শেষ ম্যাচে, যেখানে জয় পেলেই শেষ চারে ওঠা নিশ্চিত।
advertisement

এই ম্যাচে যে দল জিতবে, তারা সেমিফাইনালে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে চতুর্থ দল হিসেবে যোগ দেবে। তাই ম্যাচটি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ—দু’দলের কাছেই কার্যত কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ। সুপার সানডেতে সুপার-ডুপার ম্যাচের আগেল চলুন জেনে নেওয়া যাক ম্যাচের পিচ ও আবহাওয়া রিপোর্ট, হেড-টু-হেড রেকর্ড এবং সম্ভাব্য প্লেয়িং-১১।

advertisement

পিচ রিপোর্ট: কলকাতার ইডেন গার্ডেন্সের পিচ সাধারণত ব্যাটসম্যানদের জন্য সহায়ক। এখানে বল দ্রুত গতিতে ও ভালো বাউন্স নিয়ে ব্যাটে আসে, ফলে রান করা সহজ হয়। আউটফিল্ডও বেশ দ্রুত। নতুন বলে পেসাররা কিছু সুবিধা পান, আর বল পুরোনো হলে স্পিনাররাও খেলায় প্রভাব ফেলে থাকেন। রাতে দিকে শিশির একটা ফ্যাক্টর হতে পারে। এই পিচের গড় স্কোর প্রায় ১৮০-১৮৫। এখানে ২০০-এর বেশি স্কোরও একাধিকবার হয়েছে। ইডেন গার্ডেন্সে ভারতীয় দল মোট ৮টি টি২০ ম্যাচ খেলেছে, যার মধ্যে মাত্র একটিতে হেরেছে।

advertisement

আবহাওয়া রিপোর্ট: এই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই, ফলে দর্শকরা পুরো ম্যাচ উপভোগ করতে পারবেন। অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী দিনে তাপমাত্রা থাকবে প্রায় ৩৪° সেলসিয়াস, রাতে নেমে হবে ২৫°। আর্দ্রতা থাকবে প্রায় ৪৫% এবং বাতাসের গতি হতে পারে ঘণ্টায় ১৩ কিমি।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ হেড-টু-হেড: এখন পর্যন্ত দুই দলের মধ্যে মোট ৩০টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১৯টি, ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০টি, আর ১টি ম্যাচের ফল হয়নি। টি২০ বিশ্বকাপে দুই দলের মধ্যে ৪টি ম্যাচ হয়েছে—ভারত জিতেছে ১টি এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৩টি।

advertisement

আরও পড়ুনঃ IND vs WI: জয়ের পরও দলে পরিবর্তন! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের একাদশে বড় চমক! জেনে নিন বিস্তারিত

এক ঝলকে দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, ইশান কিশান, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে / কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ, অর্শদীপ সিং।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

এক ঝলকে দেখে নিন ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: ব্র্যান্ডন কিং, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, রোস্টন চেস, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, ম্যাথিউ ফোর্ড/আকিল হোসেন, গুডাকেশ মোতি, শামার জোসেফ।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs WI: দুই দলের একাদশে বড় বদল! কেমন থাকবে পিচ-আবহাওয়া? ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সব আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল