TRENDING:

IND vs SA: দলে নেই অক্ষর-কুলদীপ! টস হেরে প্রথমে বোলিং টিম ইন্ডিয়ার, প্রোটিয়া দলে একাধিক বদল

Last Updated:

IND vs SA: বড় ম্যাচে টস ভাগ্য সাথ দিল না ভারতের। আহমেদাবাদে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে ভারতের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। গত টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। জয় পেয়েছিল ভারত। এবার প্রোটিয়াদের সামনে বদলার ম্যাচ, অপরদিকে ভারতের সামনে ইতিহাসের পুনরাবৃত্তি করার হাতছানি। এবারের প্রতিযোগিতায় দুই দলই এখন পর্যন্ত দুর্দান্ত ফর্মে রয়েছে। চারটি করে ম্যাচ জিতে দুই দলই সুপার এইটে পৌছেছে। আত্মবিশ্বাসে ভরপুর দুই শক্তিশালী দলের এই লড়াই সেমিফাইনালের দৌড়ে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ফলে মেগা ফাইট ঘিরে ক্রিকেট প্রেমিদের উত্তেজনা তু্ঙ্গে।
News18
News18
advertisement

বড় ম্যাচে টস ভাগ্য সাথ দিল না ভারতের। আহমেদাবাদে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উইকেটে যা সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সূর্যকুমার যাদবও জানান, তিনি টস জিতলে তিনিও ব্যাট করতেন। ভারতীয় দলে একাদশে কোনও পরিবর্তন হয়নি গত ম্যাচের তুলনায়। অক্ষর প্যাটেল দলের বাইরের রয়েছেন।

advertisement

ভারতের প্রথম একাদশ: ইশান কিশান (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ: এডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), রায়ান রিকেলটন, ডিওয়াল্ড ব্রেভিস, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কর্বিন বশ, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি,।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

প্রসঙ্গত, নিজেদের সেরা ফর্মে না থাকলেও ভারত টানা চারটি ম্যাচ জিতেছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এই ম্যাচে নিজেদের শক্তি ও গভীরতা দেখাতে চাইবে। সাম্প্রতিক টি২০ সিরিজেও ভারত ঘরের মাঠে ও বাইরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে, যা তাদের আত্মবিশ্বাস বাড়াবে। ফলে লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা থাকলেও অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: দলে নেই অক্ষর-কুলদীপ! টস হেরে প্রথমে বোলিং টিম ইন্ডিয়ার, প্রোটিয়া দলে একাধিক বদল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল