টাইমস অব ইন্ডিয়া-র প্রতিবেদন অনুযায়ী, সাধারণত বড় ম্যাচে ১০ সেকেন্ডের টিভি বিজ্ঞাপনের দাম থাকে ২০-২৫ লাখ টাকা, কিন্তু এই ম্যাচে তা বেড়ে ৩০-৪০ লাখে পৌঁছেছে। ক্রীড়া বিশ্লেষক নীরজ ঝা জানিয়েছেন, শেষ মুহূর্তের বিজ্ঞাপনের দাম ২০-২৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে ডিজিটালে জিওহটস্টার-এও স্লটের দাম ১৫-২০ লাখে উঠেছে।
এই ম্যাচে বিজ্ঞাপনদাতাদের তালিকাও বেশ চমকপ্রদ। এতে রয়েছে এমিরেটস, ওপেনএআই, বিরলা ওপাস, র্যাপিডো, আমুল, মহিন্দ্রা, হুন্ডাই, ব্রিটানিয়া এবং জেনারেল ইনশিওরেন্স কাউন্সিল-এর মতো বড় সংস্থা। বিপণন সংস্থা কোমার্জ-এর মতে, এত বড় দর্শকসংখ্যার সুযোগ কেউ হাতছাড়া করতে চায় না।
advertisement
ম্যাচের প্রভাব শুধু বিজ্ঞাপনেই নয়, ভ্রমণ শিল্পেও পড়েছে। তথ্য বলছে ইজমাইট্রিপ ও মেকমাইট্রিপ-এ কলম্বো ফ্লাইটের চাহিদা ৬৫ শতাংশ বেড়েছে। এর ফলে ভারতের বিভিন্ন মহানগর থেকে বিমানের ভাড়া ৪৫-৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। ভিসামুক্ত প্রবেশ সুবিধা থাকায় দর্শকদের ভ্রমণ আরও সহজ হয়েছে।
হোটেল বুকিংয়েও একই প্রবণতা দেখা যাচ্ছে। ভ্রমণ সংস্থা ক্লিয়ারট্রিপ জানিয়েছে, ম্যাচের সপ্তাহান্তে বুকিং দ্বিগুণ হয়েছে। চার ও পাঁচ তারা হোটেলগুলিক ঘর ভাড়া ২০-২৫ শতাংশ বাড়িয়েছে। স্টেডিয়ামের কাছের হোটেলগুলিতে চাহিদা সবচেয়ে বেশি, কারণ দর্শকেরা ম্যাচ ভেন্যুর কাছাকাছি থাকতে চান।
আরও পড়ুনঃ IND vs PAK: ৩ তারকা বাইরে! দলে ৫ স্পিনার! পাকিস্তান ম্যাচে ভারতের একাদশে মহাচমক? জেনে নিন
সম্প্রচার সংস্থা জিওস্টার এই টুর্নামেন্ট থেকে প্রায় ২০০০ কোটি টাকা আয়ের আশা করছে। বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল ও টিভি সম্প্রচার এবং ভারত-পাক প্রতিদ্বন্দ্বিতা মিলিয়ে বাজারে এক বিরল পরিস্থিতি তৈরি হয়েছে। তাই ম্যাচের প্রথম বল শুরুর আগেই স্পষ্ট—এই লড়াই শুধু মাঠে নয়, অর্থনীতির ময়দানেও সমান তীব্র।
