মেগা ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ পায় ভারতীয় দল। প্রথম উইকেটে অ্যারন জর্জ ও বৈভব সূর্যবংশী শুরুটা ভালই করেছিল ভারতীয় দুই ওপেনার। ৪৭ রানের পার্টনারশিপ করে দুজনে। বেশ কিছু আক্রমণাত্মক শটও খেলেন বৈভব। কিন্তু বৈভব সূর্যবংশী ৩০ রান করে আউট হতেই পরপর আরও দুটি উইকেট হারায় ভারতীয় দল। অ্যারন জর্জ ১৬ ও আয়ূশ মাত্রে খাতা না খুলেই সাজঘরে ফেরত যান।
advertisement
আরও পড়ুনঃ Vaibhav Suryavanshi:: ৪-৪-৪-৪-৪-৬, পাকিস্তানের বিরুদ্ধে বৈভব যা করলেন…! জেনে নিন বিস্তারিত
এরপর ৬২ রানের পার্টনারশিপ করে দলকে কিছুটা হলেও ম্যাচে ফেরান ভেদান্ত ত্রিবেদী ও বিহান মালহোত্রা। বিহান ২১ ও অভিজ্ঞান কুন্ডু ২১ রান করে আউট হন। অপরদিকে, চোয়ালচাপা লড়াই করে হাফ সেঞ্চুরি করেন ভেদান্ত। শেষ পর্যন্ত তিনি ফেরেন ৬৮ রান করে। শেষের দিকে আরএস অমব্রীশ ২৯, কণিষ্ক চৌহান ৩৫ ও খিলান প্যাটেল ২১ রান করে দলের স্কোর ২৫০ পার নিয়ে যান। টেলেন্ডাররা তেমন যোগদান রাখতে পারেননি। ৪৯.৫ ওভারে ২৫২ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন আব্দুল সুভান।
