হার্দিক পাণ্ডিয়া জানিয়েছেন, শারীরিকভাবে শক্ত থাকতে তিনি কঠোর নিয়ম মেনে অনুশীলন করেন। তার কথায়, অনেক সময় অনুশীলনের ধরন এতটাই কঠিন হয় যে তা সেনা প্রশিক্ষণের মতো লাগে। তিনি মনে করেন, দেশের জার্সি গায়ে মাঠে নামা তার জীবনের সবচেয়ে বড় গর্ব এবং সেটাই তাকে প্রতিদিন আরও বেশি পরিশ্রম করতে অনুপ্রাণিত করে।
advertisement
নামিবিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে ৫২ রান করার পাশাপাশি বল করে দুটি উইকেট নেন। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে চারটি ছক্কা ও চারটি চার ছিল, যা দলের রান দ্রুত বাড়াতে সাহায্য করে। বল হাতেও তিনি সমান কার্যকর ছিলেন। নির্ধারিত ওভার শেষ করে মাত্র ২১ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন এবং ম্যাচসেরার পুরস্কার পান। পাণ্ডিয়া বলেন,”এই সাফল্যের পেছনে রয়েছে বিশ্বকাপের আগে দীর্ঘদিনের কঠোর প্রস্তুতি। নিয়মিত সকাল ও সন্ধ্যার অনুশীলন তাকে সবসময় প্রস্তুত রাখে এবং আত্মবিশ্বাস বাড়ায়।”
আরও পড়ুনঃ India vs Pakistan: পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় দল নিয়ে বড় আপডেট! কী জানালেন টিম ইন্ডিয়ার তারকা?
ভারতের সামনে এখন বড় চ্যালেঞ্জ, কারণ পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে পাণ্ডিয়ার দুর্দান্ত ফর্ম দলকে স্বস্তি দিচ্ছে। তিনি জানান, নিজের ব্যাটিং যখন ছন্দে থাকে, তখন সেটা তার কাছে বাড়তি আনন্দ এনে দেয় এবং দলের জয়ের সম্ভাবনাও বাড়িয়ে দেয়।
