TRENDING:

সেমিফাইনালে উঠেই মুখ খুললেন গৌতম গম্ভীর, বড় কথা বলে দিলেন ভারতের কোচ

Last Updated:

IND vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের রুদ্ধশ্বাস জয় অনেকটা স্বস্তি দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। এই জয়ে শুধু সঞ্জু স্যামসনোর পাশাপাশি আরও অনেকের ছোট ছোট অবদানও গুরুত্বপূর্ণ বলে জানান কোচ গৌতম গম্ভীর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর সমালোচনার সম্মুখীন হয়েছিল ভারতীয় দল। তবে সেখান থেকে ঘুড়ে দাঁড়িয়ে জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমির টিকিট পাকা করেছে টিম ইন্ডিয়া। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের রুদ্ধশ্বাস জয় অনেকটা স্বস্তি দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। এই জয়ে শুধু সঞ্জু স্যামসনোর পাশাপাশি আরও অনেকের ছোট ছোট অবদানও গুরুত্বপূর্ণ বলে জানান কোচ গৌতম গম্ভীর।
News18
News18
advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টি২০ বিশ্বকাপ ম্যাচে ভারতের জয়ের পেছনে বড় ভূমিকা ছিল ছোট ছোট অবদানের। যখন জয়ের জন্য ১০ বলে ১৭ রান দরকার, তখন ক্রিজে আসেন শিবম দুবে। তিনি মাত্র চার বল খেলেই দুটি গুরুত্বপূর্ণ বাউন্ডারি মারেন এবং সঙ্গে দুটি লেগ বাই যোগ করেন। এই কয়েকটি রানই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

advertisement

অন্য প্রান্তে তখন দারুণ ফর্মে ছিলেন সঞ্জু স্যামসন। তিনি শেষ পর্যন্ত ছক্কা ও চার মেরে ম্যাচ শেষ করেন এবং ৫০ বলে অপরাজিত ৯৭ রানে থাকেন। তার এই ইনিংস ভারতের পাঁচ উইকেটের রোমাঞ্চকর জয় নিশ্চিত করে এবং দলকে সেমিফাইনালে তুলে দেয়।

ম্যাচের পর গৌতম গম্ভীর দুবে ও স্যামসনের অবদানকে সমান গুরুত্ব দেন। তিনি বলেন, শুধু বড় ইনিংস নয়, ছোট অবদানও ম্যাচ জেতাতে সমান জরুরি। তার মতে, দুবের ওই দুটি চার না থাকলে হয়তো ভারতের জয় আসত না এবং স্যামসনের ইনিংসও এত আলোচিত হতো না।

advertisement

গম্ভীর আরও বলেন, ক্রিকেট সবসময় দলগত খেলা। বড় পারফরম্যান্স শিরোনাম হয় ঠিকই, কিন্তু ছোট ছোট অবদানই দলকে লক্ষ্য ছুঁতে সাহায্য করে। তাই দলের দর্শন হওয়া উচিত প্রত্যেক খেলোয়াড়ের অবদানকে মূল্য দেওয়া, শুধু তারকাদের নয়।

আরও পড়ুনঃ Sanju Samson: শুধু কামব্যাক ইনিংস নয়! দেশকে সেমতে তুলে মোট ৫টি বড় রেকর্ড গড়লেন সঞ্জু স্যামসন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হোলির আগে বর্ধমানের স্কুল পড়ুয়ারা তৈরি করছে ঘরোয়া আবির, সহজ পদ্ধতি জানলে চমকে যাবেন
আরও দেখুন

এবার ভারত প্রস্তুতি নিচ্ছে সেমিফাইনালের জন্য, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। টানা তৃতীয়বার এই পর্যায়ে দুই দলের মুখোমুখি হওয়া ম্যাচটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
সেমিফাইনালে উঠেই মুখ খুললেন গৌতম গম্ভীর, বড় কথা বলে দিলেন ভারতের কোচ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল