TRENDING:

‘‘ ফরাসি ওপেন বরাবরই ভীষণ স্পেশ্যাল আমার কাছে ’’ : নাদাল

Last Updated:

ইতিহাসের পাতায় রাফায়েল নাদাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#প্যারিস:  ইতিহাসের পাতায় রাফায়েল নাদাল। ১০বার ফরাসী ওপেন খেতাব জেতার রেকর্ড গড়লেন রাফা। ১০ বার ফাইনালে উঠে ১০বারই সেরা তকমা নাদালের মুকুটে। এদিন ফাইনালে ওয়াওয়ারিঙ্কারে স্ট্রেট সেটে হারিয়ে চ্যাম্পিয়ন নাদাল। খেলার ফল ৬-২,৬-৩,৬-১। গতবারের বিজয়ী ওয়ারিঙ্কাকে এদিন দাঁড়াতেই দেন নি ক্লে কোর্টের সম্রাট। এদিনের খেতাব নিয়ে ১৫টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেন নাদাল। ২০১৪ সালে শেষবার রোলাঁ গারোয় চ্যাম্পিয়ন হন তিনি।
advertisement

‘‘লা দেসিমা করাটা ভীষণ ভীষণ স্পেশ্যাল অনুভূতি। আবেগে ভেসে যাচ্ছি। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা অসম্ভব,’’ চ্যাম্পিয়ন হওয়ার পরে বলেন নাদাল। সঙ্গে অবশ্য কেন রোলাঁ গ্যারো তাঁর এত প্রিয় সেটাও বুঝিয়ে দিলেন তিনি স্পেনীয় মহাতারকা ৷ নাদাল বলেন, ‘‘বিশ্বের অন্য টুর্নামেন্টগুলোর সঙ্গে ফরাসি ওপেনের তুলনা করা কঠিন। এখানে নামলে যে অনুভূতি হয়, অ্যাড্রিনালিনের যে ক্ষরণ হয়, সেটা অন্য কোথাও হয় না।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘ ফরাসি ওপেন বরাবরই ভীষণ স্পেশ্যাল আমার কাছে ’’ : নাদাল