আরও পড়ুন - Neymar Brazil : নেইমার একা নন, কাতার বিশ্বকাপে ব্রাজিলের বড় ভরসা এই জিনিয়াস! দেখুন
পিএসজিতে নেইমারের আরও একটি ব্যর্থ মৌসুম কেটেছে, চোট ভুগিয়েছে আরেকবার। অন্যদিকে রিয়াল মাদ্রিদে মৌসুমটা ভিনিসিয়ুস জুনিয়রের উত্থানের। কাতারে ২০২২ বিশ্বকাপেরও তো আর বেশি বাকি নেই, ব্রাজিল সমর্থকদেরও তাই এখন দ্বিতীয়বার ভাবতে হচ্ছে। এবার কাতারে ব্রাজিলের কৌশলের কেন্দ্রে কাকে রাখবেন ব্রাজিল কোচ তিতে – ভিনিসিয়ুস না নেইমার?
advertisement
মৌসুম জুড়েই তো আলো ছড়াচ্ছেন ভিনিসিয়ুস, নতুন করে আলোচনাটা উঠেছে গতকাল লিগে লেভান্তের বিপক্ষে রিয়ালের ৬-০ গোলে জয়ের পর। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল যে গোলের ডজন পূরণ করেনি, সেটি লেভান্তের ভাগ্য। তবে যত গোল হয়েছে, তার অর্ধেক ভিনিসিয়ুসের। দলীয় পারফরম্যান্স?
ভিনিসিয়ুসের রিয়াল যেখানে স্প্যানিশ লিগ জেতার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে, নেইমারের পিএসজি শুধু ফরাসি লিগই জিতেছে। চ্যাম্পিয়নস লিগে রিয়ালের কাছে হেরেই বাদ পড়েছে শেষ ষোলোতে। এ তো গেল সংখ্যার কপচানি, চোখে দেখার অনুভূতি কী বলে?
সেটি বলবে, অ্যাঙ্কেল লিগামেন্টের চোটে ৩ মাস মাঠের বাইরে কাটিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে মাঠে ফেরার পর নেইমার ছন্দে ফিরতে বেশ সময় নিয়েছেন। রিয়ালের বিপক্ষে শেষ ষোলোর দুই লেগেই অবশ্য খেলেছেন। ভিনিসিয়াস ব্রাজিল ফুটবলের বিস্ময় বালক। রিয়েল মাদ্রিদ গিয়ে আরো উন্নতি করেছেন। তাই কাতারে নেইমার ছাড়াও ব্রাজিলের অন্যতম সেরা ভরসা হতে চলেছেন ভিনিসিয়াস।
