TRENDING:

যুবভারতীতে আজ স্যাঞ্চো বনাম দাউদের লড়াই

Last Updated:

ইতিহাসের সামনে ইরাক। উল্টোদিকে জয়ের হ্যাটট্রিক চান ব্রিটিশরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ইতিহাসের সামনে ইরাক। উল্টোদিকে জয়ের হ্যাটট্রিক চান ব্রিটিশরা। আজ, শনিবার যুবভারতীতে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ইরাক। দু’ম্যাচ জিতে নক-আউটের দিকে এগিয়ে স্যাঞ্চো, গোমেসরা। কিন্তু দাউদের ইরাক চায় ইংল্যান্ড হারিয়ে প্রথমবার যুব বিশ্বকাপের নক-আউটে উঠতে। এই গ্রুপের আর এক ম্যাচে গুয়াহাটিতে খেলবে চিলি ও মেক্সিকো।
advertisement

আজ নিয়মরক্ষা ম্যাচে নামছে ফ্রান্সও। এই বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানের জয়ের রেকর্ড এখনও ফরাসিদের হাতে। জাপানকেও তারা হারিয়েছে অনায়াসে। তাই হন্ডুরাসকে নিয়ে আলাদা করে কোনও ভাবনা নেই ফরাসি দলের। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে প্রথম এগারোর একাধিক ফুটবলারকে। ফরাসি টিমের খবর, তারকাদের ছাড়াই এই ম্যাচে নামতে পারে লে ব্লুজরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
যুবভারতীতে আজ স্যাঞ্চো বনাম দাউদের লড়াই