TRENDING:

ব্রাজিল দল যেমন মিনি হাসপাতাল, চোটের কারণে বিশ্বকাপের বাইরে আরও ২ তারকা

Last Updated:

ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছেন দলের তারকা স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলের সংবাদ মাধ্যম তরফে জানানো হয়েছে, গ্যাব্রিয়েল জেসুসের হাঁটুতে চোট রয়েছে। শুধু জেসুসই নয়, একইরকম চোট পেয়েছেন ক্যামেরুন ম্যাচে ব্রাজিল রক্ষণে খেলা আলেক্স টেলেসেরও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দোহা: বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে নামার আগে ব্রাজিল দলের সমস্যা যেন কিছুতেই কমছে না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে তিতের দলকে। নকআউট পর্বে দলের প্রধান তারকা নেইমারকে পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনও সংশয় রয়েছে। দানিলোর চোটও এখনও পুরোপুরি সেরে ওঠেনি। এই পরিস্থিতি চোটের কবলে দলের আরও দুই তারকা।
advertisement

ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছেন দলের তারকা স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলের সংবাদ মাধ্যম তরফে জানানো হয়েছে, গ্যাব্রিয়েল জেসুসের হাঁটুতে চোট রয়েছে। শুধু জেসুসই নয়, একইরকম চোট পেয়েছেন ক্যামেরুন ম্যাচে ব্রাজিল রক্ষণে খেলা আলেক্স টেলেসেরও। এমনকী দুজন বিশ্বকাপে আর নামতে পারবেন না বলেও খবর। যদিও ব্রাজিল দলের তরফ থেকে সরকারিভাবে এই বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি।

advertisement

ম্যাচের দিন যন্ত্রণা কমানোর জন্য যাবতীয় চিকিৎসা করানোর পর গ্যাব্রিয়েল জেসুস ও আলেক্স টেলেসের চোটের এমআরআই করানো হয়। সেখানেই দেখা গিয়েছে তাদের চোট দ্রুত সেরে ওঠার মত নয়। তবে নেইমার ও দানিলোর এখনও বিশ্বকাপে খেলার আশা দেখছেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। দানিলো অনুশীলন শুরু করেছে ও নেইমার দ্রুত অনুশীলন শুরু করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

advertisement

আরও পড়ুনঃ স্তনযুগল ঢাকা হাতে, নিম্নাঙ্গে পতাকা, বিশ্বকাপে এ কেমন সমর্থন ব্রাজিল মডেলের

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

প্রসঙ্গত, সার্বিয়া ও সুইজারল্যান্ডকে হারিয়ে কাতারে বিশ্বকাপ অভিযানটা দুরন্ত শুরু করেছিল ব্রাজিল। কিন্তু গ্রুপ লিগের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে ১-০ গোলে হারতে হয়েছে সাম্বা ব্রিগেডকে। জেসুস ও টেলেসে নকআউটে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে থাকার সম্ভাবনা কম। তবে দলের একাধিক চোট সমস্যা চিন্তা কিছুটা বাড়িয়েছে কোচ তিতের।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ব্রাজিল দল যেমন মিনি হাসপাতাল, চোটের কারণে বিশ্বকাপের বাইরে আরও ২ তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল