আরও পড়ুন - পাকিস্তানের রিজওয়ানকে পেছনে ফেললেন, যন্ত্রণার ওষুধ খেয়ে মাঠে নেমেছিলেন সূর্য কুমার
এমন অবস্থায় পাকিস্তানের প্রাক্তন খেলোয়াড় মহম্মদ আসিফও এই মানকাডিং আউট করার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। দীপ্তি শর্মাকে প্রতারক বলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। আসিফ যিনি ম্যাচ ফিক্সিংয়ের দায়ে জেলের হাওয়াও খেয়েছেন।
পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার মহম্মদ আসিফ টুইট করে লিখেছেন, লিখেছেন- আমরা দেখতে পাচ্ছি এখানে বোলারের বোলিং করার কোনও ইচ্ছাই নেই। সে শুধু নন-স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যানের দিকে তাকিয়ে আছে তাঁকে ঠকানোর জন্য। এটা ঠিক নয় এবং খেলার চেতনার বিরুদ্ধে।
advertisement
স্টুয়ার্ট ব্রড,জেমস অ্যান্ডারসন, নাসের হুসেন,স্যাম বিলিংসরা দীপ্তির সমালোচনা করেন। যদিও অ্যালেক্স হেলস,মন্টি পানেসরের মতো ইংল্যান্ডের তারকারা ভিন্নমত পোষণ করেছেন। ভারতীয় ক্রিকেটমহল তো বটেই, এমনকি আন্তর্জাতিক ক্রিকেটমহলের অনেকেই মানকাডিং নিয়ে দীপ্তিকে সমর্থন করেছেন।
ভারতের ক্যাপ্টেন হরমনপ্রীত কউর তো জোর গলায় মাঠেই জানিয়ে দেন যে,তিনি দীপ্তিকে পূর্ণ সমর্থন করছেন। কারণ, নিয়মের বাইরে গিয়ে কোনও কাজ করেননি দীপ্তি। এমন অবস্থায় মহম্মদ আসিফের এই বিবৃতিকে কেউ বেশি পাত্তা দিতে চাইছেন না।
ভারতীয় সমর্থকরা আসিফকে পাল্টায় জিজ্ঞেস করেছেন, আপনি যেন ঠিক কোন কারণে জেলে গিয়েছিলেন? এত তাড়াতাড়ি ভুলে গেলেন কি করে? মনে করিয়ে আর লজ্জা দিতে বাধ্য করবেন না। আসলে আসিফ, আমিরের ম্যাচ ফিক্সিং পাক ক্রিকেটের কালো অধ্যায়।
লন্ডনে থাকেন বলে এখন সাহেবদের প্রিয় পাত্র হতে চাইছেন এই পাকিস্তানি। ভারতের মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত ব্রিটিশ মহিলা সাংবাদিককে ইন্টারভিউ দিচ্ছিলেন। সেই সাংবাদিক বলেন আপনি ডিনকে আউট করার প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন। হরমন পাল্টা বলেন, আমি ভেবেছিলাম আপনি বাকি ন'টা আউট নিয়ে প্রশ্ন করবেন। দীপ্তি যা করেছে সেটা আইসিসির নিয়মের মধ্যে। প্রয়োজন হলে আমরা আবার করব।
