TRENDING:

Pakistan : 'ওরা তো ব্যাট ধরতেই পারে না'! ওয়াসিম আক্রমের বিরাট মন্তব্য, ভরা বিশ্বকাপের মাঝেই লেগে গেল বিরাট ঝামেলা!

Last Updated:

Wasim Akram : পাকিস্তানের দুই ব্যাটার উসমান তারিক ও আবরার আহমেদের সমালোচনা করলেন প্রাক্তন পেসার ওয়াসিম আক্রম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : একটা হারের পর যেন পাকিস্তান গৃহযুদ্ধ! এবার ওয়াসিম আক্রম পাকিস্তানের এক ক্রিকেটারের ব্যাপারে যা বললেন, শুনে অবাক হয়ে যাবেন।
News18
News18
advertisement

পাকিস্তানের হারের পর এবার ধীরে ধীরে সে দেশের প্রাক্তনরা ক্রিকেটারদের সমালোচনা করা শুরু করেছেন। ‘সুইং অব সুলতান’ নামে খ্যাত ওয়াসিম আক্রম এবার পাকিস্তানি ক্রিকেটারদের কঠোরভাবে সমালোচনা করেছেন। বিশেষ করে তিনি পাকিস্তানের টেলএন্ডার উসমান তারিক এবং আবরার আহমেদকে ভর্ৎসনা করেছেন। আক্রমের মতে, এই ক্রিকেটাররা ঠিকভাবে ব্যাট ধরতেও জানেন না।

advertisement

ওয়াসিম আক্রম বলেছেন, “এখন টি-২০ ক্রিকেটের যুগ। আমরা ভারতের কাছে হেরেছি। অনেক ভুল করেছি। সেগুলোর মাশুল দিতে হয়েছে। লড়াইটুকু করতে পারেনি আমাদের টিম। কিন্তু আমি বলতে চাই, পাকিস্তানের কিছু খেলোয়াড় ব্যাট কীভাবে ধরতে হয় সেটাও জানে না। ভারতের বিরুদ্ধে ম্যাচ দেখছিলাম, তখন উসমান তারিক ও আবরার আহমেদের ব্যাটিং দেখে আমার হাসি পেয়েছিল। ওরা তো ঠিকভাবে ব্যাট ধরতেও পারছিল না। আড়াআড়িভাবে ব্যাট ধরে ছিল। এটা দেখে খারাপ লাগছিল। ওদের দেখে মনে হচ্ছিল যেন ট্রেনের দরজা বন্ধ করছে—এমন ব্যাটিং করছিল ওরা।”

advertisement

তিনি আরও বলেন, “এখন দলে এমন বোলারও দরকার যারা অন্তত ব্যাট ধরতে জানে। এখন নতুন যুগ—আপনাকে ব্যাটিং জানতে হবে, এর জন্য অনুশীলন করতে হয়। আমি নিজে যখন খেলতাম তখন নেটে ব্যাটিং অনুশীলন করতাম।”

আরও পড়ুন- বাবা সামান্য শ্রমিক, মা বেঁচত মন্দিরের বাইরে ফুল! তাদের ছেলেই এখন ‘রান মেশিন’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বসন্তের ডাকে বিদায় নিচ্ছে শীতের অতিথিরা, উত্তরবঙ্গের আকাশ জুড়ে বিষণ্ণতা
আরও দেখুন

এছাড়াও আক্রম বলেছেন, “পাকিস্তান দলের নিজেদের উপর বিশ্বাস রাখা উচিত। তবেই এমন টুর্নামেন্টে এগিয়ে যাওয়া সম্ভব। আমি চাই পাকিস্তানি খেলোয়াড়রা কোনও চাপ ছাড়াই খেলুক। মাঠে আপনাদের দেখে যেন মনে হয় আপনারা খেলাটা উপভোগ করছেন না। মাঠে শতভাগ দিতে হবে এবং নিজেদের ওপর বিশ্বাস রাখতে শিখতে হবে।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Pakistan : 'ওরা তো ব্যাট ধরতেই পারে না'! ওয়াসিম আক্রমের বিরাট মন্তব্য, ভরা বিশ্বকাপের মাঝেই লেগে গেল বিরাট ঝামেলা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল