TRENDING:

Maradona Jersey : মারাদোনার বিখ্যাত ' হ্যান্ড অফ গড' জার্সি নিলামে বিক্রি হবে ৪০ কোটি টাকায়

Last Updated:

Diego Maradona hand of God jersey to be auctioned at an estimated 40 crores Indian rupees. মারাদোনার বিখ্যাত ' হ্যান্ড অফ গড' জার্সি নিলামে বিক্রি হবে ৪০ কোটি টাকায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: পৃথিবী ছেড়ে গিয়েছেন তিনি বেশ কিছুদিন হল। তিনি যাওয়ার পর থেকে ফুটবল অনেক কিছু হারিয়েছে। কিংবদন্তি, জিনিয়াস, পাগলাটে দিয়েগো মারাদোনা আজ ইতিহাসের পাতায়। মেক্সিকোয় ১৯৮৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচের প্রসঙ্গ উঠলেই ভেসে ওঠে দিয়েগো মারাদানোর হাত দিয়ে ‘হ্যান্ড অব গড’ গোল করার সেই দৃশ্য। সেই ম্যাচে ফুটবল রাজপুত্র যে ১০ নম্বর জার্সি পরে খেলেছিলেন, এবার তা নিলামে উঠছে!
মেক্সিকো বিশ্বকাপে বিতর্কিত হ্যান্ড অফ গড গোল করেছিলেন মারাদোনা
মেক্সিকো বিশ্বকাপে বিতর্কিত হ্যান্ড অফ গড গোল করেছিলেন মারাদোনা
advertisement

আরও পড়ুন - Shreyas Iyer, KKR : কেকেআর জিতলেও নিজের ব্যাটিং নিয়ে বীতশ্রদ্ধ অধিনায়ক শ্রেয়স আইয়ার

ন্যূনতম দর রাখা হয়েছে ৪ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা)। ২০ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত অনলাইনে হবে এই নিলাম। আর্জেন্টিনার কাছে ১-২ গোলে হেরেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল ইংল্যান্ডের। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন মারাদোনা। পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে করা তাঁর দ্বিতীয় গোলটি ২০০২ সালে ফিফার বিচারে শতাব্দীর সেরা গোলের মর্যাদা পায়।

advertisement

ঐতিহাসিক এই ম্যাচের পরেই মারাদোনার সঙ্গে জার্সি বদল করেছিলেন ইংল্যান্ডের মিডফিল্ডার স্টিভ হজ। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কিছুক্ষণ পরেই ইংল্যান্ডের পেনাল্টি বক্সের মধ্যে লাফিয়ে উঠে গোলরক্ষক পিটার শিল্টনের মাথার উপর দিয়ে হাত দিয়ে বল জালে জড়িয়ে দিয়েছিলেন মারাদোনা। ইংল্যান্ডের ফুটবলাররা হ্যান্ড বলের দাবি জানালেও রেফারি মনে করেছিলেন, হেড করেই গোল করেছিলেন আর্জেন্টিনীয় কিংবদন্তি।

advertisement

advertisement

পরে মারাদোনা নিজেই বলেছিলেন, মারাদোনার হেড ও ঈশ্বরের হাত রয়েছে এই গোলের নেপথ্যে। এই বিতর্কিত গোলের মিনিট চারেকের মধ্যে ক্রীড়াপ্রেমীরা বিস্মিত হয়ে গিয়েছিলেন মারাদোনার পায়ের জাদুতে। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে শিল্টনকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন তিনি। ফাইনালে পশ্চিম জার্মানিকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বসেরা হয়েছিল আর্জেন্টিনা।

advertisement

মারাদোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি নিলামের দায়িত্বে থাকা ব্রাহাম ওয়াচার বলেছেন, এই ধরনের সামগ্রী সংগ্রহ করতে যারা আগ্রহী, তাদের তালিকাটা দীর্ঘ। ব্যক্তিগত ভাবেও কেউ সংগ্রহ করতে পারে। আবার কোনও সংগ্রহশালায় তরফেও নিতে পারে। এমনকি, কোনও ক্লাবও এই ধরনের অমূল্য সামগ্রী সংগ্রহ করতে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

স্টিভ হজ অবশ্য জানিয়েছেন মারাদোনার জার্সি তিনি ৩৪ বছর ধরে যত্ন করে রেখেছেন। প্রচুর টাকার লোভ সংবরণ করে রেখে দিয়েছিলেন ফুটবল রাজপুত্রের জার্সি। কিন্তু এখন তিনি বিক্রি করার ইচ্ছে প্রকাশ করেছেন। শেষ কয়েক বছর আর্থিক টানাটানির জন্য এমন সিদ্ধান্ত। হজ আশাবাদী মারাদোনার জার্সির নতুন মালিক এই জার্সির পূর্ণ মর্যাদা দেবেন।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Maradona Jersey : মারাদোনার বিখ্যাত ' হ্যান্ড অফ গড' জার্সি নিলামে বিক্রি হবে ৪০ কোটি টাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল