TRENDING:

ময়াঙ্কের ২০০, সেলিব্রেশনে মাতোয়ারা ড্রেসিংরুম, দেখুন ভিডিও

Last Updated:

একই দিনে শতরান ও দ্বিশতরান করে ফেললেন তিনি ...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বিশাখাপত্তনম:টেস্টের অভিষেকেই দ্বিশতরান করে ফেললেন ময়াঙ্ক আগারওয়াল ৷ এদিন ৩৫৮ বলে ২০০ রান করেন ৷ তাঁর এদিনের দ্বিশতরানের ইনিংস সাজানো ২২ টি চার ও ৫ টি ছয়  দিয়ে ৷ এদিন তরুণ ময়াঙ্কের সাফল্যে দারুণভাবে খুশি হয় ভারতীয় ড্রেসিংরুম ৷
advertisement

এদিকে এর আগে রোহিত শর্মা ও ময়াঙ্ক আগারওয়াল নতুন রেকর্ড তৈরি করলেন ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ওপেনিং জুটিতে ৩১৭ রান করেন তাঁরা ৷ আর এর সঙ্গেই ১৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে ফেললেন তাঁরা ৷ এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওপেনিং জুটিতে তোলা সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন বীরেন্দ্র সেওয়াগ ও গৌতম গম্ভীর ৷

advertisement

ভাইজ্যাগে ওপেনিং জুটিকেই আউট করতেই হিমশিম খান প্রোটিয়া বোলাররা ৷ দেশের মাটিতে এটাই ময়াঙ্কের প্রথম টেস্টে ৷ আর শুরুতেই শতরান হাঁকাতে সফল তিনি ৷ ময়াঙ্ক ও রোহিত মিলে প্রথম উইকেটের জুটিতে ৩১৭ রান করেন তিনি ৷ ২০০৪ -০৫ সালে কানপুরে সেওয়াগ ও রোহিত ২১৮ রান করেছিলেন ওপেনিং জুটিতে ৷

আরও পড়ুন - #Viral:`ট্রিপি ট্রিপি ’ আইটেম সং-য়ে গোলাপি জামা পরে খুদের নাচ, ভিডিও শেয়ার করলেন দেব

advertisement

এছাড়াও ভারত ও দক্ষিণ আফ্রিকা টেস্টের সবচেয়ে বেশি রানের রেকর্ড ছিল এসি হাডসন  ও গ্যারি কার্স্টেনের জুটির ৷ তাদের তোলা রান ছিল ২৩৬ ৷ ২২ বছরের পুরনো এই রেকর্ডও এদিন ভেঙে ফেললেন রোহিত - ময়াঙ্ক জুটি ৷

ভারতীয় ওপেনিং জুটিতে এটা তৃতীয় ৩০০ প্লাস ওপেনিং স্ট্যান্ড ৷ এর আগে ভিনু মানকড ও পঙ্কজ রায় এবং রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সেওয়াগ ৷

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ময়াঙ্কের ২০০, সেলিব্রেশনে মাতোয়ারা ড্রেসিংরুম, দেখুন ভিডিও