TRENDING:

মমতার জন্য জার্সি, সৌরভের জন্য বুট! কলকাতায় পা রাখলেন ব্রাজিলের কিংবদন্তি কাফু

Last Updated:

Cafu arrives in Kolkata with special gift for Sourav Ganguly and Mamata Banerjee. কলকাতায় সাম্বা জ্বর ! শহরে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি কাফু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে পরপর তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তার মধ্যে দুবার চ্যাম্পিয়ন। ব্রাজিলের হয়ে জিতেছেন কোপা আমেরিকাও। ঝুলিতে আছে কনফেডারেশন কাপ। সেই কিংবদন্তি কাফু এবার কলকাতায় পা দিলেন। পেলে, মারাদোনার মতো কিংবদন্তি আগেই এসেছেন৷ লিওনেল মেসি, অলিভার কান একটি ম্যাচও খেলেছেন ৷ আর এবার কাফুকেও দেখা গেল তিলোত্তমায় ৷
শহরে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি কাফু
শহরে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি কাফু
advertisement

স্বাভাবিকভাবেই উন্মাদনার পারদ চড়তে শুরু করে দিয়েছে কলকাতা ময়দানে ৷ শহরে পা রাখলেন কাফু। এসে বাংলার মিষ্টি খেয়ে দেখলেন ব্রাজিলের সাইড ফুল ব্যাক। ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক। কাফুর নেতৃত্বেই ব্রাজিল শেষবার জিতেছিল বিশ্বকাপ ২০০২ সালে জাপানের মাটিতে। এবার সেই খরা কাটে কিনা সেদিকে তাকিয়ে সকলে।

কাফু ব্রাজিল থেকে বিমান ধরার আগে বাংলায় বলেছিলেন, খেলা হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জন্য তিনি ব্রাজিলের জার্সি নিয়ে এসেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে বুট উপহার দেবেন। রবিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুটবল ফ্যান কাপের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। ২৪টি কলেজ এই ফুটবল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

advertisement

ক্যান্সার আক্রান্ত শিশুদের সঙ্গেও সাক্ষাৎ করবেন ব্রাজিলের কিংবদন্তি। একটি ফুটবল ক্লিনিকেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে। কাফু বাইক চালাতে ভালোবাসেন। কলকাতায় তাঁর বাইক-প্রেমের ঝলক দেখা যেতে পারে। উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলার দুটি জায়গাতেও কাফু যাবেন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে কলকাতায় বিশ্বকাপের আগেই সাম্বা জ্বর।

কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপ সংক্রান্ত এই সাংবাদিক বৈঠকে কাফুর সঙ্গে হাজির থাকবেন বেঙ্গল পিয়ারলেস হাউজিং ডেভেলপমেন্ট কোম্পানির সিইও কেতন সেনগুপ্ত ও ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনে আয়োজিত একটি প্রদর্শনী ম্যাচে। সেই ম্যাচে খেলবেন বলে সম্মতি দিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ, দীপেন্দু বিশ্বাস-সহ একঝাঁক ফুটবলার এবং সেলেবরাও এই প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

নিজের ফুটবল জীবনে এসি মিলান, রোমা, জুভেন্টাসের মতো বিখ্যাত ক্লাবের খেলেছেন। ইতালিতে তার ডাক নাম ছিল পেন্দোলিনো। অত্যন্ত গতিশীল ট্রেনের নামে সমর্থকরা তার এই নাম দিয়েছিলেন।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
মমতার জন্য জার্সি, সৌরভের জন্য বুট! কলকাতায় পা রাখলেন ব্রাজিলের কিংবদন্তি কাফু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল