আরও পড়ুন - হার্দিককেই বিশ্বকাপের সেরা অলরাউন্ডার বেছে নিলেন পোলার্ড! দিলেন বিশেষ পরামর্শ
অন্যদিকে, নেশনস লিগের একটি ম্যাচে বেলজিয়াম নেদারল্যান্ডসের কাছে হেরে যায়। নেইমার, রবার্তো ফার্মিনহো সহ একঝাঁক ছন্দে থাকা প্রতিশ্রুতিমান তরুণ ফুটবলারদের দলে উপস্থিতির কারণে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল যে কাতার বিশ্বকাপেও অন্যতম ফেভারিট তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
ক্রমতালিকার তৃতীয় স্থানে রয়েছে দুবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্স রয়েছে চতুর্থ স্থানে। আগামী মাসের ২০ তারিখ থেকে কাতারে শুরু হচ্ছে পরবর্তী বিশ্বকাপ ফুটবল। আয়োজক দেশ কাতার ফিফা ক্রমতালিকায় রয়েছে ৫০ নম্বরে, সৌদি আরব রয়েছে ৫১ নম্বরে। এই বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশদের মধ্যে ক্রমতালিকায় সবার তলায় ৬১ তম স্থানে রয়েছে আফ্রিকার ঘানা।
ক্রমতালিকার বিচারে বিশ্বকাপের গ্রূপ বির দলগুলি হলো সবচেয়ে শক্তিশালী। ইংল্যান্ড ক্রমতালিকায় পঞ্চম স্থানে রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ১৬, ওয়েলস ১৯ ও ইরান ২০ তম স্থানে রয়েছে। পরপর দুটি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।
তারা বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছে। ইতালি প্রথম দশের মধ্যে থাকা একমাত্র দেশ যারা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি। ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন ক্রমতালিকায় সপ্তম স্থানে রয়েছে। নেদারল্যান্ডস, পর্তুগাল ও ডেনমার্ক যথাক্রমে অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে। ২০১৪ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি একাদশ স্থানে রয়েছে।
ঠিক তার পরেই রয়েছে গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার জাতীয় ফুটবল দলকে ফিফার তরফে সাসপেন্ড করা হয়। ফলে চলতি বছরে ফিফা স্বীকৃত কোনো ফুটবল ম্যাচ গত ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ খেলতে পারেনি। তবুও দুই ধাপ উঠে ফিফার ক্রমতালিকায় ৩৩ তম স্থানে রয়েছে রাশিয়া।
সবচেয়ে বড় কথা শুধু নেইমার নয়। ভিনাসিয়াস জুনিয়র, রদ্রিগো, রিচারলিসনদের মতো প্রতিভা রয়েছে দলটার। নিজেদের স্বাভাবিক খেলা তুলে ধরতে পারলে এই ব্রাজিল দলকে আটকানো কঠিন হবে বিশ্বকাপে। ডিফেন্সও আগের তুলনায় অনেক মজবুত।
