কালীঘাট মাঠে সিনিয়র নকআউটের গ্রুপের ম্যাচে নেতাজি সুভাষ ইনস্টিটিউডের বিরুদ্ধে নজির গড়লেন প্রসেনজিৎ। ম্যাচের ৩৮তম ওভারে সায়ন ভট্টাচার্যকে ছয়টি ছয় মারেন তিনি। এক ওভারে ৩৭ রান দেন সায়ন। যুবরাজ সিং, গ্যারি সোবার্স, হার্শেল গিবসের মতো নজির গড়তে পেরে আপ্লুত প্রসেনজিৎ। তিনি বলেন, ‘‘ প্রথম তিনটি বল মারার পরেই আমার আত্মবিশ্বাস বেড়ে যায়।’’
advertisement
৬১ বলে অপরাজিত ৯৬ করেন প্রসেনজিৎ। সেঞ্চুরি হাতছাড়া হওয়াতে আক্ষেপের সুর প্রসেনজিতের গলায়। ম্যাচে ১৮৪ রানে বিরাট জয় পায় ভবানীপুর। গতমরশুমে ভবানীপুরের হয়ে ছয় বলে ছয় ছক্কার নজির গড়েছিলেন অতনু ঘোষ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 18, 2017 12:20 PM IST
