এদিকে আবার নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকার করেছে ওমানও। ফলে এই দুই দেশকে বাদ দিয়েই বুধবার ঘোষিত হয়েছে এশিয়া কাপ হকির সূচি।
পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর থেকেই ভারত ও পাকিস্তানের সম্পর্ক ক্রমশ তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে ভারতের মাটিতে এশিয়া কাপ খেলতে পাকিস্তান দল আসবে কি না তা নিয়ে ধোঁয়াশা ছিলই। পহেলগাঁওতে ভয়ঙ্কর জঙ্গি হামলার পর থেকেই পাকিস্তান থেকে ভারতে আসার ভিসা বন্ধ করে দেয় বিদেশমন্ত্রক।
advertisement
যদিও এশিয়া কাপ হকিতে খেলতে আসার জন্য ভারত সরকার পাকিস্তানের হকি দলকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। বিদেশমন্ত্রক এই ব্যাপারে বিবৃতি জারি করেছিল। তবে ভিসা পাওয়ার পরই বেঁকে বেসে পাকিস্তান। পাকিস্তানের হকি ফেডারেশনের তরফে হকি ইন্ডিয়াকে জানিয়ে দেওয়া হয়েছে, ভারতে দল পাঠাবে না তারা। কারণ হিসেবে বলা হয়েছে, পাকিস্তানের সরকারও চায় না ভারতের মাটিতে খেলতে আসুক তাদের হকি দল।
আরও পড়ুন- Vinod Kambli : বিনোদ কাম্বলির ভয়ঙ্কর অবস্থা! কথা বলা বন্ধ, তারকা ক্রিকেটারের এবার কী হল!
হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ কুমার তিরকে জানিয়েছেন, আমরা চেয়েছিলাম পাকিস্তান এখানে খেলতে আসুক। কিন্তু পাকিস্তান নিজেই ভারতের মাটিতে খেলতে আসতে নারাজ। পাকিস্তানের পরিবর্তে এশিয়া কাপ হকিতে সুযোগ দেওয়া হল বাংলাদেশকে। ওমানের পরিবর্তে এশিয়া কাপে সুযোগ পেয়েছে কাজাখস্তান। উল্লেখ্য, ২৯ অগাস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। দু’টি পুলে ভাগ করা হয়েছে আটটি দলকে।
প্রসঙ্গত, চিনের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। এর পর ভারতীয় হকি দল জাপান এবং কাজাখস্তানের সঙ্গে খেলবে।
