TRENDING:

মাঠে আর ফেরা হল না কেএল রাহুলের! কোচ দ্রাবিড় দিলেন বড় দুসংবাদ

Last Updated:

Kl Rahul out of Asia cup 2 matches: এশিয়া কাপের আগে বড় আপডেট। কে এল রাহুলকে নিয়ে দুঃসংবাদ দিলেন দ্রাবিড়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২৩। ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে, ২ সেপ্টেম্বর। তার আগে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন।
advertisement

দ্রাবিড় জানিয়েছেন, ২০২৩ সালের এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না কেএল রাহুল। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার তরফে এক্স (আগের টুইটার- এ এই সংক্রান্ত একটি পোস্টও শেয়ার করেছে।

বিসিসিআই কেএল রাহুল সম্পর্কে এক্স-এ একটি পোস্ট শেয়ার করেছে। তাতে শেয়ার করা হয়েছে রাহুল দ্রাবিড়ের বক্তব্য। কেএল রাহুল সম্পর্কে দ্রাবিড় বলেন, ”কেএল রাহুলের চোট সেরে উঠছে। তবে এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারবে না। এশিয়া কাপ ২০২৩-এ পাকিস্তান ও নেপালের বিরুদ্ধে ম্যাচে রাহুল খেলবে না।”

advertisement

আরও পড়ুন- এই পাঁচ পাকিস্তানি ভারতের বড় ‘শত্রু’! এঁদের ঠেকাতে পারলে ভারত লিখবে নতুন ইতিহাস

চোট কাটিয়ে মাঠে ফিরেছেন কেএল রাহুল। দীর্ঘদিন ধরেই টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন তিনি। কিন্তু তার পরও এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়াতে জায়গা পেয়েছেন।

কোচ দ্রাবিড়-সহ ম্যানেজমেন্টের নজর ছিল রাহুলের ফিটনেসের দিকে। সেই কারণে প্রথম দুই ম্যাচে তিনি থাকছেন না। অন্যদিকে, শ্রেয়স আইয়ার ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন। আইয়ার এখন সম্পূর্ণ ফিট। তিনি ফিটনেসের সমস্ত শর্ত পূরণ করেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বামীর মৃত্যুর বিচার চেয়ে তালসারি থানায় FIR প্রিয়াঙ্কা সরকারের, পাশে টলিউডের তারকারা
আরও দেখুন

২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলা ম্যাচের একাদশে শ্রেয়স আইয়ারকে জায়গা দিতে পারে টিম ইন্ডিয়া। তিনি ৪ নম্বরে ব্যাট করতে পারেন। এই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন শুভমান গিল। প্লেয়িং ইলেভেনে জায়গা করে নিতে পারেন ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
মাঠে আর ফেরা হল না কেএল রাহুলের! কোচ দ্রাবিড় দিলেন বড় দুসংবাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল