TRENDING:

Bengal Ranji Trophy : সুদীপের পর অনুষ্টুপের শতরান! মনোজের ব্যাটে রঞ্জিতে রানের পাহাড়ে বাংলা

Last Updated:

Anustup Majumdar century along with Manoj Tiwary innings put Bengal in driving seat against Jharkhand. সুদীপের পর অনুষ্টুপের শতরান! মনোজের ব্যাটে রঞ্জিতে রানের পাহাড়ে বাংলা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বাংলার দাপট অব্যাহত রইল রঞ্জিতে। বাংলার ব্যাটসম্যানদের কাবু করার মন্ত্র খুঁজে পেলেন না ঝাড়খন্ড বোলাররা। ম্যাচে চালকের আসনে বাংলা বলাটা বাড়াবাড়ি হবে না। সুদীপ ঘরামি ও অনুষ্টুপ মজুমদারের জোড়া শতরান। অভিষেক রামন, অভিমন্যু ইশ্বরন, মনোজ তিওয়ারি ও অভিষেক পোড়েলের হাফ-সেঞ্চুরি।
অনুষ্টুপ, মনজের ব্যাটে দ্বিতীয় দিনেও বাংলার দাপট
অনুষ্টুপ, মনজের ব্যাটে দ্বিতীয় দিনেও বাংলার দাপট
advertisement

টপ অর্ডারের ২ জন ব্যাটসম্যানের সেঞ্চুরি এবং ৪ জনের হাফ-সেঞ্চুরির সুবাদে ঝাড়খণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে রানের পাহাড়ে বাংলা। বেঙ্গালুরুর জাস্ট ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলা। তারা প্রথম দিনের খেলা শেষ করে ১ উইকেটে ৩১০ রান তুলে। সুদীপ ১০৬ ও অনুষ্টুপ ৮৯ রানে অপরাজিত ছিলেন।

advertisement

তার পর থেকে দ্বিতীয় দিনে খেলতে নেমে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান গত দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানই। অনুষ্টুপ ১৫টি বাউন্ডারির সাহায্যে ১৯৪ বলে ১১৭ রান করে আউট হন। সুদীপ সাজঘরে ফেরেন ব্যক্তিগত দ্বিশতরানের দোরগোড়া থেকে। ২১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৮০ বলে ১৮৬ রান করে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়ে মাঠ ছাড়তে হয় সুদীপকে।

advertisement

আগের দিন চোট পেয়ে মাঠ ছাড়া অভিষেক রামন দ্বিতীয় দিনে পুনরায় ব্যাট করতে নামেন। তিনি আউট হন ব্যক্তিগত ৬১ রানের মাথায়। ১০৯ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা মারেন রামন। মনোজ তিওয়ারির সঙ্গে জুটি বেঁধে বাংলাকে ৫০০ রানের গণ্ডি পার করান নবাগত উইকেটকিপার-ব্যাটসম্যান অভিষেক পোড়েল। তিনিও আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হন।

advertisement

১১টি বাউন্ডারির সাহায্যে ১১১ বলে ৬৮ রান করে সাজঘরে ফেরেন পোড়েল। শাহবাজ আহমেদকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন মনোজ। আপাতত দ্বিতীয় দিনের শেষে বাংলা তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৫৭৭ রান তুলেছে। মনোজ তিওয়ারি ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৪৬ বলে ৫৪ রান করে অপরাজিত রয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
WBCS পরীক্ষায় সাফল্যের টিপস! পরীক্ষার্থীদের একগুচ্ছ পরামর্শ দিলেন জেলাশাসক
আরও দেখুন

শাহবাজ ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ৭ রান করে নট-আউট থাকেন। ঝাড়খণ্ডের হয়ে ১২২ রানে ২টি উইকেট নেন সুশান্ত মিশ্র। ১টি করে উইকেট নিয়েছেন রাহুল শুক্লা, শাহবাজ নদিম ও অনুকূল রায়। এবার এই ম্যাচ জেতা বাংলার বোলারদের ওপর নির্ভরশীল। কোচ অরুণ লাল আশাবাদী বাংলার বোলাররা নিজেদের সেরাটা উজাড় করে দেবে ঝাড়খণ্ডের উইকেট তুলতে।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Bengal Ranji Trophy : সুদীপের পর অনুষ্টুপের শতরান! মনোজের ব্যাটে রঞ্জিতে রানের পাহাড়ে বাংলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল