TRENDING:

অনুষ্কাও ভারতীয় ক্রিকেট দলের সদস্য! রেগে আগুন ফ্যানরা

Last Updated:

ছবি বিতর্কে জেরবার ভারতীয় বোর্ড, নাখুশ ক্রিকেট ফ্যানরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#লন্ডন : বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা ৷ ভারতীয় ক্রিকেটের ফার্স্ট কাপল ৷ এঁরা দু‘জনেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অ্যাকটিভ ৷ নিয়মিত নিজেদের সেলফি, যুগল ছবি দেদার পোস্ট করেন ৷
advertisement

বিরুষ্কার ফ্যানরাও রীতিমতো উচ্ছ্বসিত থাকেন তাঁদের এই পোস্ট ৷ তবে ভারতীয় বোর্ডের সাম্প্রতিক পোস্টে কিন্তু বেশ চটেছেন ভারতীয় ক্রিকেট ফ্যানরা ৷  লন্ডনে ভারতের হাইকমিশন একটি বিশেষ নৈশভোজ আয়োজন করেছিল ভারতীয় ক্রিকেট দলের জন্য ৷ সেখানেই হাজির ছিল ভারতীয় ক্রিকেট দল ৷ হাজির ছিলেন অনুষ্কা শর্মাও ৷ এই অবধি বোধহয় কোনও অসুবিধা ছিল না ৷ কিন্তু ভারতীয় বোর্ড নিজেদের টুইটার হ্যান্ডেলে ভারতীয় দলের সদস্য-রা ভারতীয় হাইকমিশনে - এই ট্যাগলাইন দিয়ে একটি ছবি পোস্ট করেছে ৷

advertisement

Photo Courtesy : BCCI/ Twitter Handle

সেখানে ভারতীয় দলের সব সদস্যদের সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মা ৷ তিনি নিশ্চিত ভাবে ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি নন, আর ভারতীয় দলেরও সদস্য নন ৷ তাহলে কেন তিনি এই ছবিতে ৷ এই পোস্ট নিয়ে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া ৷

advertisement

advertisement

এছাড়াও আরও প্রশ্ন রয়েছে ৷ বিসিসিআই টেস্ট সিরিজ শুরুর আগেই নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেটাররা এই সময় স্ত্রী ও বান্ধবীদের সঙ্গে থাকতে পারবেন না ৷ তাহলে কি নির্দেশনামা শুধুই মুখের কথা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
আরও দেখুন

বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ৷ তার আগে এই নয়া বিতর্ক ৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
অনুষ্কাও ভারতীয় ক্রিকেট দলের সদস্য! রেগে আগুন ফ্যানরা