TRENDING:

বাবার কিনে দেওয়া সাইকেল নিয়ে সোজা পুকুরে, দাসপুরে কী মর্মান্তিক পরিণতি শিশুর!

Last Updated:

গোটা গ্রামে এই মর্মান্তির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর: ছেলের আবদার মেটাতে নতুন সাইকেল কিনে দিয়েছিলেন বাবা। আর সেই সাইকেলই কাল হল। নতুন সাইকেল চালাতে গিয়ে পুকুরের জলে পড়ে মৃত্যু হল সাড়ে ৫ বছরের শিশুর। গোটা গ্রামে এই মর্মান্তির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে।
মর্মান্তিক পরিণতি শিশুর (প্রতীকী ছবি)
মর্মান্তিক পরিণতি শিশুর (প্রতীকী ছবি)
advertisement

এমনই মন খারাপ করা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার আদমপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, আদমপুর গ্রামের বাসিন্দা মানস বেরার একমাত্র পুত্র ৫ বছর বয়সী অয়ন বেরা। শনিবার সাইকেল চালাতে গিয়ে বাড়ি লাগোয়া পুকুরে পড়ে মৃত্যু হয় তার। অয়নের আবদার মতো কয়েকদিন আগেই নতুন সাইকেল কিনে দিয়েছিলেন তার বাবা।

advertisement

আরও পড়ুন: ডার্বি স্পেশ্যাল লড়াই শুরু ইলিশ-চিংড়ির! বাজারের 'খেলাতে' টানটান উত্তেজনা

আরও পড়ুন: ডার্বি জ্বরে কাঁপছে শহর, সেলেবরা কে কার দলে? উন্মাদনার কাউন্টডাউন শুরু

স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো প্রিয় সাইকেল নিয়ে বেরিয়েছিল অয়ন। কিন্তু আর বাড়ি ফিরে আসেনি ছোট্ট অয়ন। পরিবারের সদস্যরা কিছু সময় পর খোঁজাখুঁজি শুরু করে, এবং বিকেলে নাগাদ বাড়ি লাগোয়া পুকুরে সাইকেল ও তার জুতো ভাসতে দেখা যায়। এর পরই পুকুরে তল্লাশি চালানো হয়। সন্ধে নাগাদ বাড়ি লাগোয়া ওই পুকুর থেকেই উদ্ধার হয় অয়নের নিথর দেহ। অয়নকে এভাবে হারিয়ে পরিবার ও এলাকাবাসীরা বাকরুদ্ধ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভবন নয়, প্রবেশদ্বার! মালদহের গৌড়ে লুকিয়ে বাংলার ৫০০ বছরের প্রাচীন রাজধানীর ইতিহাস
আরও দেখুন

সুকান্ত চক্রবর্তী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাবার কিনে দেওয়া সাইকেল নিয়ে সোজা পুকুরে, দাসপুরে কী মর্মান্তিক পরিণতি শিশুর!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল