TRENDING:

West Bengal News: পাড়ায় কদিন ধরে ঘুরছিল এক মহিলা, তারপরেই গোটা গ্রামে অসহ্যকর গন্ধ! উৎস খুঁজতেই ডোবা থেকে যা মিলল, শুনে চমকে উঠবেন

Last Updated:

West Bengal News: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকেই লস্করহাটের আশপাশে অসহ্য গন্ধে হাঁসফাঁস করছিলেন গ্রামবাসীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুস্মিতা গোস্বামী, বালুরঘাট: পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার ভবঘুরে এক মহিলার পচাগলা দেহ। বুধবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল তপনের লস্করহাট এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল থেকেই লস্করহাটের আশপাশে অসহ্য গন্ধে হাঁসফাঁস করছিলেন গ্রামবাসীরা।
কী মিলল জানেন?
কী মিলল জানেন?
advertisement

খোঁজ করতে গিয়েই চোখে পড়ে পরিত্যক্ত একটি ডোবার জলে ভাসমান দেহ। যে খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় এলাকায়। খবর দেওয়া হয় তপন থানার পুলিশকে। এরপর পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছে ওই মৃতদেহটি উদ্ধার করে তার শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করে।

আরও পড়ুন: এবার SSC-র অযোগ্য দাগি তালিকায় কার নাম পাওয়া গেল জানেন? কে এই প্রিয়াঙ্কা পাঁজা! শুনে চমকে উঠবেন

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
মাতৃভাষার সঙ্গে এবার বিদেশের টান! পুরুলিয়ার সাঁওতালি স্কুলে প্রশংসনীয় উদ্যোগ, খেলাচ্ছলে ইংরেজি শিখছে খুদে পড়ুয়ারা
আরও দেখুন

পুলিশের প্রাথমিক অনুমান, মৃত ওই মহিলা সম্ভবত ভারিলার হরিবংশীপুরের বাসিন্দা। যিনি সম্প্রতি বাড়ি ছেড়ে ভবঘুরে অবস্থায় ছিলেন। তবে পরিবারের তরফে শনাক্তকরণ না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, গত কয়েকদিন ধরেই এক অচেনা মহিলাকে ওই এলাকায় ঘুরতে দেখা যাচ্ছিল। তাঁরই দেহ মিলেছে বলে ধারণা। তবে কীভাবে ওই মহিলা ডোবায় এলেন! এ কী নিছকই কোনও দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনও রহস্য তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা। ঘটনা তদন্ত শুরু করেছে তপন থানার পুলিশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: পাড়ায় কদিন ধরে ঘুরছিল এক মহিলা, তারপরেই গোটা গ্রামে অসহ্যকর গন্ধ! উৎস খুঁজতেই ডোবা থেকে যা মিলল, শুনে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল