TRENDING:

Viral Song: ভোটের গান ভাইরাল! টোটো চালকের গানে মজেছে নেট দুনিয়া 

Last Updated:

কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের প্রচারের জন্য গান বেঁধে নজর কেড়েছেন সাগরদিঘির কাবিলপুরের টোটো চালক ইসলাম শেখ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: জমে উঠছে সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের প্রচার। মনোনয়ন পত্র জমা করার পর তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় কর্মীসভা ও জনসভার উপর যেমন জোর দিয়েছেন, তেমনই বাম-কংগ্রেস জোট প্রার্থী বাইরন বিশ্বাস জোর দিচ্ছেন বাড়ি-বাড়ি প্রচারে।  কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের প্রচারের জন্য গান বেঁধে নজর কেড়েছেন সাগরদিঘির কাবিলপুরের টোটো চালক ইসলাম শেখ।
advertisement

গ্রামের পথে ঘুরে-ঘুরে সাগরদিঘির বাম-কংগ্রেসের জোট প্রার্থীর হয়ে তিনি গান গেয়ে বেড়াচ্ছেন কংগ্রেসকে ভালোবেসেই। যেখানেই ইসলামের টোটো গিয়ে থামছে, সেখানেই ধরছেন, ‘বলছে জনগণ ভোট পাবে গো এবার বাইরন'। প্রায় ৪ মিনিটের ওই গানের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। কাবিলপুরের বাসিন্দা বছর পঁয়ষট্টির ইসলাম শেখ টোটো চালিয়ে সংসার চালান। নিজেই গান রচনা করে সুর দিয়ে গান গেয়ে থাকেন। আগে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচার অভিযানের জন্যও গান বেঁধেছেন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত সাহাকে নিয়েও গান গেয়ে ভোট প্রচারে নেমেছিলেন। সুব্রত সাহার অকাল প্রয়াণে এবার মুর্শিদাবাদের শিল্পপতি বাইরন বিশ্বাস কংগ্রেস থেকে প্রার্থী হতে  তাঁকে নিয়েই গান রচনা করেছেন ইসলাম। সুরেলা সেই গান এখন সাগরদিঘির মানুষের মুখে মুখে ঘুরেছে।

advertisement

প্রার্থী বাইরন বিশ্বাস জানান, “আমি শুনেছি আমাকে নিয়ে একজন টোটো চালক খুব সুন্দর গান বেঁধেছেন ও সেই গান এখন সাগরদিঘির মানুষের মুখে মুখে ফিরছে।ওই গানের একটি লাইন 'জোড়া ফুলের পরিবর্তে, ভোট দিব গো জোট দলে' এখন সাগরদিঘির স্লোগান হয়ে গিয়েছে। এই গান রচনার জন্য আমি বা আমার দলের তরফ থেকে কেউ টোটো চালক ইসলাম শেখের সঙ্গে যোগাযোগই করিনি। কিন্তু আমি জেনেছি উনি কংগ্রেসকে ভালবেসে গান রচনা করেছেন। আমি ওঁর সঙ্গে দেখা করব।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীর বাড়িতে বিজেপি প্রার্থী, বড়দের প্রণাম করলেন, খেলেন এক গ্লাস জল
আরও দেখুন

কৌশিক অধিকারী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Song: ভোটের গান ভাইরাল! টোটো চালকের গানে মজেছে নেট দুনিয়া 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল