TRENDING:

Digha Tourism: বছরের প্রথম টানা ছুটিতে উপচে পড়ল দিঘা, ফুল বুকিং

Last Updated:

স্বামী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষে শুক্রবার রাজ্য সরকারের ছুটি ছিল। এরপর শনি ও রবিবারের ছুটি তো আছেই। তাই দিঘায় যেন পর্যটকের ঢল নেমেছে, বেশিরভাগ হোটেলেই রুম নেই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা: একদিকে শীতের মরশুম, অন্যদিকে বছরের প্রথম টানা কয়েক দিনের ছুটি। এই জোড়া সুযোগে জমজমাট সৈকত নগরী দিঘা। উপচে পড়েছে পর্যটকদের ভিড়। জমিয়ে দেদার খাওয়া-দাওয়া, সেলফি ও আড্ডার সঙ্গে সমুদ্র স্নান চলছে।
advertisement

আরও পড়ুন: জঙ্গলমহলে মাওবাদীদের নতুন সশস্ত্র স্কোয়াড গড়াই লক্ষ্য ছিল সব্যসাচী ওরফে কিশোরের

স্বামী বিবেকানন্দর জন্মদিবস উপলক্ষে শুক্রবার রাজ্য সরকারের ছুটি ছিল। এরপর শনি ও রবিবারের ছুটি তো আছেই। তাই দিঘায় যেন পর্যটকের ঢল নেমেছে, বেশিরভাগ হোটেলেই রুম নেই। এই পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রস্তুত পুলিশ-প্রশাসন সহ নুলিয়ারাও।

advertisement

সদ্য সমাপ্ত ইংরেজি বছরে কিছুটা হলেও পর্যটকদের ভাটা দেখা গিয়েছিল দিঘায়। কিন্তু নতুন বছর পড়তেই আবার পুরনো অবস্থা ফিরে এসেছে। ফলে হাসি ফিরেছে দিঘার হোটেল মালিকদের মুখে। শুক্রবার মোটামুটি দিঘার বেশিরভাগ হোটেল‌ই ভর্তি। হোটেল মালিকদের থেকে জানা গিয়েছে, শনি ও রবিবার প্রায় কোনও বুকিং ফাঁকা নেই।

আরও খবর পড়তে ফলো করুন

advertisement

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বছরের প্রথম টানা ছুটিতে দিঘার পাশাপাশি ভিড় হয়েছে শঙ্করপুর, তাজপুর ও মান্দারমনির সমুদ্র সৈকতেও। স্নানঘাটগুলিতে ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালাচ্ছে পুলিশ। দিঘা-শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশনের সম্পাদক জানান, বছরের প্রথম টানা ছুটিতে দিঘায় ভালই পর্যটকের আগমন ঘটেছে, বুকিং ভাল হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

সৈকত শী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Tourism: বছরের প্রথম টানা ছুটিতে উপচে পড়ল দিঘা, ফুল বুকিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল