TRENDING:

Purulia News: সোশ্যাল মিডিয়া ও বরাবাজার থানার সহযোগিতায় বাড়ি ফিরলেন বিশেষ ভাবে সক্ষম মহিলা

Last Updated:

Purulia News: একের পর এক সাফল্য পেয়ে চলেছে পুরুলিয়া জেলা পুলিশ। এবার পুলিশি তৎপরতায় পরিবার ফিরে পেলেন বর্ধমানের বাসিন্দা রানী মান্ডি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: একের পর এক সাফল্য পেয়ে চলেছে পুরুলিয়া জেলা পুলিশ। এবার পুলিশি তৎপরতায় পরিবার ফিরে পেলেন বর্ধমানের বাসিন্দা রানী মান্ডি। সোশ্যাল মিডিয়া ও বরাবাজার থানার সহযোগিতায় তিনি নিজের বাড়ি ফিরতে পারলেন। বরাবাজার শহরে ইতস্তত অবস্থায় তাকে ঘুরতে দেখা যায়। শহরের স্থানীয় এক বাসিন্দা সঞ্জয় চৌধুরীর কাছে প্রথমে খবর আসে ওই মহিলার বিষয়ে। তড়িঘড়ি তিনি ঘটনাস্থলে পৌঁছান। এরপর তিনি খবর দেন পুলিশে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বরাবাজার থানার পুলিশ। কিন্তু রানী দেবী বধির হওয়ার কারণে পুলিশ আধিকারিকেরা তার কথা কিছু বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু ওনার ব্যাগে ছিল কিছু বাসের টিকিট ও ট্রেনের টিকিট এবং একটি টাকার থলি।
advertisement

এরপর বড়াবাজার থানার পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে বরাবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তারপর তাকে বরাবাজার থানায় রাখা হয়। সোশ্যাল মিডিয়ায় ওই মহিলার বিষয়ে পোস্ট করা হয়। আর সেই পোস্ট দেখেই বরাবাজার থানায় পৌঁছায় রানী মান্ডির ভাইপো সমীর কুমার মান্ডি। তিনি পুরুলিয়া জেলার বান্দোয়ান থানার কেন্দাপাড়ার বাসিন্দা। রানী দেবী বর্ধমান থেকে ভাইপোর বাড়ির উদ্দেশেই রওনা দিয়েছিলেন। কিন্তু ভুল বাসে উঠে পড়ার কারণে তিনি রাস্তা হারিয়ে ফেলেন। অবশেষে সকলের সহযোগিতায় রানী মান্ডি নিজের বাড়ি ফিরতে পারলেন। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রানী মান্ডির ভাইপো সমীর কুমার মান্ডি।

advertisement

তিনি বলেন ,সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি নিজের পিসির খবর জানতে পারেন। তারপরই তিনি ও পরিবারের অন্যান্য সদস্যরা বরাবাজার থানায় আসেন। ‌ সকলেই তাদের যথেষ্ট সহযোগিতা করেছে। তার পিসিকে যত্ন সহকারে রেখেছিল বরাবাজার থানা। তাই প্রশাসনের কাছে কৃতজ্ঞতা জানান তিনি। ‌

আরও পড়ুনঃ IND vs ENG: ইংল্যান্ডে জোড়া বিশ্বরেকর্ড গড়ার সুযোগ পন্থের সামনে, আরও একবার নিজেকে প্রমাণের লড়াই

advertisement

অপরাধ দমনে যেভাবে তৎপরতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করে পুরুলিয়া জেলা পুলিশ সেই একইভাবে অসহায় বধির এই মহিলাকে নিজের বাড়িতে পৌঁছে দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বরাবাজার থানার পুলিশ। পুলিশের এই উদ্যোগে খুশি রানী মান্ডির মন্দিরপরিবারের সদস্যরা। ‌ খুশি বরাবাজারবাসীরা। ‌

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: সোশ্যাল মিডিয়া ও বরাবাজার থানার সহযোগিতায় বাড়ি ফিরলেন বিশেষ ভাবে সক্ষম মহিলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল