TRENDING:

South 24 Parganas News: ভারতীয় জলসীমায় ঢুকে গ্রেফতার বাংলাদেশের ছয় মৎস্যজীবী

Last Updated:

ধৃত বাংলাদেশি মৎস্যজীবীদের গ্রেফতার করে আলিপুর আদালতে তুলেছে বন দফতর। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: পথ ভুলে ভারতীয় জলসীমা লঙ্ঘন করার অপরাধে বিপাকে পড়ল বাংলাদেশের ছয় মৎস্যজীবী। মাছ ধরতে ভারতীয় জলসীমায় সুন্দরবনের কোর এলাকায় ঢুকে পড়ে তারা। এরপরই বন দফতরের হাতে ধরা পড়ে। একটি নৌকাও সহ বাংলাদেশের ওই ছয় মৎস্যজীবীকে আটক করা হয়েছে।
বাংলাদেশের মৎস্যজীবী
বাংলাদেশের মৎস্যজীবী
advertisement

আরও পড়ুন: বুদ্ধগয়ার পুজোয় হাজির হতে সীমান্ত পেরোল ভুটানের পুণ্যার্থীরা

ধৃত বাংলাদেশি মৎস্যজীবীদের গ্রেফতার করে আলিপুর আদালতে তুলেছে বন দফতর। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বন দফতর সূত্রে খবর, এই মৎস্যজীবীরা সুন্দরবনের গভীর জঙ্গল লাগোয়া বাঘমারা এলাকায় যন্ত্রচালিত নৌকা নোঙর করে জঙ্গলে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় বন দফতরের টহলদারি নৌকা এঁদেরকে দেখতে পেয়ে ধাওয়া করে। বন দফতরের তাড়া খেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ছয়’জনকেই বনকর্মীরা আটক করে।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয় এই বাংলাদেশি মৎস্যজীবীদের। ধৃতদের কাছ থেকে বেশ কিছু ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে। বন দফতরের দাবি শুধু মাছ ধরা নয়, এঁরা অন্য অসৎ উদ্দেশ্যেও এই এলাকায় ঢুকেছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের সকলের বাড়ি বাংলাদেশের বাখেরহাট জেলার রামপাল থানা এলাকায় বলে জানতে পেরেছে বন দফতর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
আরও দেখুন

সুমন সাহা

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ভারতীয় জলসীমায় ঢুকে গ্রেফতার বাংলাদেশের ছয় মৎস্যজীবী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল