স্থানীয়দের অভিযোগ, প্রায় এক কিলোমিটার রাস্তার বেহাল দশা আর এই বেহাল দশার কারণেই প্রত্যেকদিন ছোটখাটো দুর্ঘটনা ঘটতেই থাকছে। প্রশাসনকে বারংবার জানানোর পরেও কোনও কাজ হয়নি । দুর্ঘটনার খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। যদিও মৃত ব্যক্তিদের নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকায় নিত্যদিন দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে। একদিকে রাস্তা খারাপ, অন্যদিকে গাড়ির বেপরোয়া চলাচল। যার কারণে এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মঙ্গলবার সাত সকালেই।
পথ দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে জাতীয় সড়কে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
যদিও পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত মৃতের নাম ও পরিচয় জানা যায়নি। কিভাবে দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করা হয়েছে।
কৌশিক অধিকারী






