রাজ্য সরকারের ন্যায্য মূল্যে ওষুধের দোকান বিভিন্ন হাসপাতালের মধ্যে থাকলেও কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী জন ঔষধি মেডিকেল স্টোর রয়েছে বিভিন্ন পাড়ায় পাড়ায়। ঠিক তেমনই নদিয়ার করিমপুরে এবার চালু করা হল এই স্টোর। স্বাভাবিকভাবেই এই মেডিকেল স্টোর চালু হওয়ার ফলে খুশি বিভিন্ন খেটে খাওয়া মানুষেরা।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
সকলের জন্য, বিশেষ করে দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের জন্য সাশ্রয়ী মূল্যে বিভিন্ন রোগের ওষুধ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ” জন ঔষধি মেডিকেল স্টোর ” স্থাপিত হয়েছে সারা দেশ জুড়ে। তবে এ বাংলায় সংখ্যাটা খুবই কম, নদিয়ায় হাতে গোনা মাত্র দুই একটি। তবে আজ নদিয়ার করিমপুর ১ নম্বর ব্লকের নাটনা মোড়ে রয়েছে এইরকমই এক জন ঔষধি কেন্দ্র। উদ্বোধন করেন করিমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক আইসি সেকেন্দার আলম।
আরও পড়ুন: বিষ্ণুপুরের এই মন্দিরে কী পাওয়া গেল? গোটা বিশ্বের মানুষ দেখতে আসছে
প্রসঙ্গত, ২০১৫ সালের সেপ্টেম্বরে, ‘ জন ঔষধি স্কিম’কে ‘ প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা ‘ (PMJAY) হিসাবে পুনর্গঠন করা হয়েছিল। নভেম্বর, ২০১৬-এ, প্রকল্পটিকে আরও গতি দিতে, এটিকে আবার ” প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধী পরিকল্পনা ” (PMBJP) হিসাবে নামকরণ করা হয়েছিল।
প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধী পরিকল্পনা (PMBJP) হল একটি প্রচারাভিযান যা ফার্মাসিউটিক্যালস বিভাগ জনসাধারণের কাছে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন ওষুধ সরবরাহ করার জন্য চালু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পিএমবিজেপি স্টোরগুলি জেনেরিক ওষুধ সরবরাহ করার জন্য স্থাপন করা হয়েছে, যেগুলি কম দামে পাওয়া যায় । তবে প্রত্যেকটি ঔষধ গুণগত মান এবং উপাদান নিয়মিত লক্ষ্য করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
Mainak Debnath





