TRENDING:

Mamata Banerjee: খেলা ঘুরিয়ে দিয়েছিল 'খেলা হবে' স্লোগান! কীভাবে এসেছিল মাথায়, দিঘায় ফাঁস করলেন মমতা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 দিঘা: বিরোধী নেত্রী থাকার সময় একাধিক বার শরীরে বড়সড় আঘাত পেয়েছেন৷ মুখ্যমন্ত্রী হওয়ার পরেও নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে পা ভেঙেছিল তাঁর৷ কিন্তু ২০২১-এ নির্বাচনের খেলা ঘুরিয়ে দিয়েছিলো তাঁর একটি স্লোগান- খেলা হবে৷ অন্তত সেরকমই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷ ভোট প্রচারে গিয়ে পা ভাঙার পরেও কীভাবে তাঁর মাথায় খেলা হবে স্লোগান এল, এ দিন পূর্ব মেদিনীপুরের দিঘার জনসভা থেকে তা ফাঁস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
২০২১-এর ভোট প্রচারে এ ভাবেই হুইলচেয়ারে ঝড় তুলেছিলেন মমতা৷ ছবি- পিটিআই
২০২১-এর ভোট প্রচারে এ ভাবেই হুইলচেয়ারে ঝড় তুলেছিলেন মমতা৷ ছবি- পিটিআই
advertisement

পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুরে সম্মানের লড়াই তৃণমূলের৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন তিনি৷ যদিও পরাজিত হতে হয় মুখ্যমন্ত্রীকে৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে অবশ্য হাইকোর্টে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে পূর্ব মেদিনীপুর সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী৷

আরও পড়ুন: দিল্লিতে বসেই পঞ্চায়েত ভোটের সলতে পাকানো শুরু, দলের সাংসদদের বড় নির্দেশ অভিষেকের

advertisement

এ দিন দিঘায় দলের কর্মী সম্মেলন থেকে তৃণমূলনেত্রী ২০২১-এ নন্দীগ্রামে ভোটের লড়াইয়ের কথা তোলেন৷ নন্দীগ্রামে ভোট প্রচারে বেরিয়ে পা ভেঙেছিল মুখ্যমন্ত্রীর৷ বাধ্য হয়ে কলকাতায় ফিরে আসতে হয় তাঁকে৷ ভর্তি হতে হয় এসএসকেএম হাসপাতালে৷ সেখানে চিকিৎসার পর পায়ে ব্যান্ডেজ নিয়ে হুইলচেয়ারে বসেই প্রচার শুরু করেন মুখ্যমন্ত্রী৷ হুইলচেয়ারে বসে তাঁর খেলা হবে স্লোগান নির্বাচনী প্রচারে রীতিমতো ঝড় তোলে৷

advertisement

এ দিন সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, 'সেদিন আমার পা ফুলে গিয়েছিল৷ মাথা যন্ত্রণা করছিল৷ হয়তো হার্ট অ্যাটাক হয়ে যেত৷ তাই বাধ্য হয়ে কলকাতা ফিরে গিয়েছিলাম৷ ওরা বুনো ওল হলে আমিও কচু৷ আমি ভয় পাই না৷ আমার দলের কর্মীরা বলল, দিদি তাহলে কি আমাদের প্রচার হবে না৷ আমি ওদের আশ্বস্ত করলাম৷ হুইলচেয়ার নিয়েই বেরিয়ে পড়লাম৷ সেদিনটা আমি ভুলিনি৷ পুলিশের ভাইবোনেরাও আমাকে খুব সাহায্য করেছিল৷ ধরে ধরে হেলিকপ্টারে তুলত আর নামাতো৷ এসবের মধ্যেই কীভাবে মুখ দিয়ে খেলা হবে স্লোগানটা বেরিয়ে গিয়েছিল! সেই স্লোগানেই সব জব্দ হয়েছিল।'

advertisement

আরও পড়ুন: ভাল নেই অনুব্রত মণ্ডল! আদালতের বাইরে যা জানালেন, দুশ্চিন্তা বাড়ল কয়েকগুণ

২০২১- এর নির্বাচনে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং মিছিল ভোট প্রচারে এক নতুন মাত্রা যোগ করেছিল৷ নিয়ম করে প্রতিটি সভায় মমতা বন্দ্যোপাধ্যায় খেলা হবে স্লোগান তুলতেন৷ সভা শেষে ফুটবল ছুড়ে দিতেন জনতার উদ্দেশ্যে৷ তৃণমূল কর্মী সমর্থকরা ভাঙা পায়ে খেলা হবে গানে, স্লোগানে নতুন উদ্যমে প্রচার শুরু করেন৷ ২০২১-এর নির্বাচনে তৃণমূলের এই প্রচার কৌশল যে শাসক দলের পালে হাওয়া টানতে অনেকটাই সাহায্য করেছিল, তা ভোটের একতরফা ফলেই প্রমাণিত হয়ে গিয়েছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

তবে তিনি যে নন্দীগ্রামের হার মেনে নিতে পারেননি, তা এ দিনও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ নাম না করে বার বারই এ দিনও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: খেলা ঘুরিয়ে দিয়েছিল 'খেলা হবে' স্লোগান! কীভাবে এসেছিল মাথায়, দিঘায় ফাঁস করলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল