TRENDING:

Gajan Mela: গাছ নাকি শুকনো দড়ি! বাঁকুড়ার মেলায় যেন ম্যাজিক

Last Updated:

Gajan Mela: গাজনের মেলায় বিহার থেকে আসা চন্দন বীরকে এই অদ্ভুত ধরনের গাছ বিক্রি করতে দেখা গেল। এই গাছের নাম মৃতসঞ্জীবনী। শুকিয়ে যাওয়া এই উদ্ভিদ জলে ডুবিয়ে দিলেই ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সবুজ তরতাজা হয়ে ওঠে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গাছ কিনে নিয়ে যাচ্ছে বাঁকুড়ার মানুষ। কিন্তু কেন? বিহার থেকে এক ব্যক্তি এসে বাঁকুড়ায় বিক্রি করছেন এই গাছ। প্রথমে দেখলে শুকিয়ে যাওয়া শ্যাওলার মত দেখতে এই গাছ একেবারেই ব্যবহারযোগ্য নয় বলে মনে হতে পারে। কিন্তু তার পাশেই সবুজ সুন্দর দেখতে যে গাছ রাখা আছে সেটিও একই গাছ। যেন কোন‌ও এক ম্যাজিক মুহূর্তের মধ্যে শুকিয়ে যাওয়া গাছকে করে তুলেছে সবুজ সতেজ।
advertisement

বাঁকুড়ার গাজনের মেলায় বিহার থেকে আসা চন্দন বীরকে এই অদ্ভুত ধরনের গাছ বিক্রি করতে দেখা গেল। এই গাছের নাম মৃতসঞ্জীবনী। শুকিয়ে যাওয়া এই উদ্ভিদ জলে ডুবিয়ে দিলেই ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সবুজ তরতাজা হয়ে ওঠে। এক একটি বান্ডিল বিক্রি হচ্ছে ১০ টাকা, ২০ টাকা এবং ৩০ টাকা করে। আর সেই গাছ দেখতে ও কিনতে ভিড় করছে সাধারণ মানুষ। বিক্রেতা চন্দন জানান, মূলত গাজনের মেলার সময় থেকে দোকান দিতে বিহার থেকে রাঢ় বাংলায় আসেন। এই বছর হরিদ্বার থেকে মৃতসঞ্জীবনী গাছ নিয়ে এসেছেন।

advertisement

আর‌ও পড়ুন: গরমে প্রাণ জুড়োতে ফ্রিজের জল ছাড়ুন, শরীর সুস্থ রাখতে ভরসা থাকুক মাটির কলসিতে

রামায়ণে উল্লেখিত আছে এই গাছের কথা। মূলত সঞ্জীবনী গাছ দেখা যায় পাহাড়ি অঞ্চলে। নাতিশীতোষ্ণ অঞ্চলেই জন্ম নেয় এই গাছ। উৎসাহী মানুষেরা এই গাছ দেখে এক প্রকার অবাক হয়েছেন। অবিশ্বাসের চোখে তাকিয়ে থেকেছেন, কেউ আবার পরখ করে দেখার জন্য এই গাছ কিনে বাড়িও নিয়ে গেছেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gajan Mela: গাছ নাকি শুকনো দড়ি! বাঁকুড়ার মেলায় যেন ম্যাজিক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল