TRENDING:

Coffee House at Asansol: পর্যটকদের জন্য সুখবর! কলকাতার ছোঁয়া এখন জেলার এই জায়গায়

Last Updated:

Coffee House at Asansol: কর্মব্যস্তময় জীবনে সারাদিনের ক্লান্তি। এই ক্লান্তি দূর করতে অনেকেই চায়ের দোকান হোক বা কখনও রেস্টুরেন্ট ছুটে যান। এক কাপ কফি খেতে খেতে বন্ধুবান্ধবদের নিয়ে সেই আড্ডা দেওয়া যেত তাহলে কেমন হত!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল: কর্মব্যস্তময় জীবনে সারাদিনের ক্লান্তি। এই ক্লান্তি দূর করতে অনেকেই চায়ের দোকান হোক বা কখনও রেস্টুরেন্ট ছুটে যান। এক কাপ কফি খেতে খেতে বন্ধুবান্ধবদের নিয়ে সেই আড্ডা দেওয়া যেত তাহলে কেমন হত! নিশ্চয় ভালই লাগত। একদা মান্না দে একটি গান লিখেছিলেন কফি হাউসে নিয়ে। এখন যদি কেউ কফি হাউসের আড্ডা দিতে চায় তাহলে সুদূর যেতে হবে ২২০ কিলোমিটার পাড়ি দিয়ে কলকাতায়। তবে আপনি এখন চাইলে আর যেতে হবে না কলকাতায়। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই স্বাদ ফিরে পাবেন পশ্চিম বর্ধমান জেলার এই জায়গায়।
advertisement

আরও পড়ুনঃ বরফের মতো পা ঠাণ্ডা সারাদিন? কেন হচ্ছে এরকম? বড় কোনও রোগের সঙ্কেত নয় তো!

চায়ের কাপে আড্ডা দিতে দিতে জমে উঠে তুফানি আলোচনা, হাসি মজা আরও কত কী। কিন্তু আপনি কফি হাউসে বসে কফির কাপে চুমুক দিতে চান তাহলে আপনাকে আসতে হবে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। কীভাবে আসবেন জেনে নিন তাহালে। প্রথমে ট্রেনে বা বাসে করে আসানসোল বাসস্ট্যান্ড। এর পরে কুলটি-নিয়মতপুর বা চিত্রা রুটের বাস ধরে সোজা চলে আসতে হবে আসানসোল বিএনআর মোড়ে। আপনি চাইলেও বাসস্ট্যান্ড থেকে অটো করে আসতে পারবেন। বিএনআর মোড়ে নেমে রবীন্দ্রভবন চত্বরেই রয়েছে সেই কথাঞ্জলি কফি হাউস।

advertisement

কফি হাউসের ম্যানেজার বলেন “এটা আসানসোল পৌর নিগম তৈরি করেছে। এই কফি হাউসে আট থেকে আশি অনেকেই আসেন কফির কাপে চুমুক দিতে। আবার কেউ আসেন অফিসের কাজ কর্ম শেষ করে বন্ধুদের নিয়ে আড্ডা জমাতে কেউবা আসেন পরিবারকে নিয়ে। কলকাতা কফি হাউসের ছোঁয়া অনেকটাই রয়েছে এই কফি হাউসে।”

View More

advertisement

কলকাতা কফি হাউসের আদলেই আসানসোলে এই কফি হাউস তৈরি হয়েছে। চেয়ার থেকে শুরু করে বিভিন্ন আসবাব রয়েছে ঐতিহ্যের ছোঁয়া সাজসজ্জা। পুরানো ঐতিহ্যের সেই ঝাড়বাতি আলো দিয়ে সাজান হয়েছে। এই কথাঞ্জলি কফি হাউসে আপনি গেলে পাবেন বিভিন্ন স্বাদের কফি। প্লেন কফি থেকে শুরু করে কোল্ড কফি, স্পেশাল কফি, ব্ল্যাক কফি সহ পকোড়া, মোগলাই চাওমিন ইত্যাদি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলে ঢাকা অতীতের সাক্ষী! ব্রিটিশদের নির্মিত মালদহের প্রথম নীলকুঠি এখন পরিত্যক্ত ইঁটের দেওয়াল
আরও দেখুন

 রিন্টু পাঁজা 

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Coffee House at Asansol: পর্যটকদের জন্য সুখবর! কলকাতার ছোঁয়া এখন জেলার এই জায়গায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল