আরও পড়ুন: বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর; এই বুড়ির এক ‘ফু’-তে জোড়া লেগে যায় ভাঙা হাড়! মছলন্দপুরে শোরগোল
সেই ব্যারাকপুর লাটবাগানে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালন হল যথাযথ মর্যাদার সঙ্গে। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন বারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক। এরপর গান স্যালুটের মধ্যে দিয়ে সম্মান জানানো হয়, স্বাধীনতা সংগ্রামে আত্ম বলিদান দেওয়া বীর শহীদদের। তারপর বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ, প্রশাসন, সরকারি বিভিন্ন দফতর ও বারাকপুর মহকুমার সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ অনুষ্ঠান। এরপর, স্বামী বিবেকানন্দ পুলিশ টেনিং এর পক্ষ থেকে ঘোড়াদের বিভিন্ন রকম কৌশল প্রদর্শন এবং সারমেয়দের বিভিন্ন কৌশল প্রদর্শিত হয় এই সাধারণতন্ত্র দিবসে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে দেখতে ভিড় জমে ছিল বহু মানুষের।
Rudra Nrayan Roy






