TRENDING:

Bike Accident: ঘটকপুকুর-সোনারপুর রোডে মর্মান্তিক দুর্ঘটনা, সাইকেল ভ্যানকে সজোরে ধাক্কা বাইকের, মৃত ১, গুরুতর আহত ২

Last Updated:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্রুতগতির KTM বাইক পিছন থেকে একটি সাইকেল ভ্যানকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটিতে থাকা দুই যুবক ছিটকে পড়েন রাস্তায়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তাঁরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার ঘটকপুকুর-সোনারপুর রোডে শকুন্তলা বেগরপাড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। আহত আরও দু’জন। মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিট নাগাদ দক্ষিণগামী রাস্তায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
Representative ImageImage Generated By AI
Representative ImageImage Generated By AI
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দ্রুতগতির KTM বাইক পিছন থেকে একটি সাইকেল ভ্যানকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটিতে থাকা দুই যুবক ছিটকে পড়েন রাস্তায়। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তাঁরা।

মোটরসাইকেল চালক অমিত মনি (২৭), মাথার পিছনে গভীর ক্ষত হয়। তাঁকে নলমুড়ি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং পুলিশে খবর দেন। ঘটকপুকুর ফাঁড়ির পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল? খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের বক্তব্য, ওই রাস্তায় রাতে গাড়ির গতি নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

advertisement

গত মাসেই বাইকের বেপরোয়া গতির কারণে মৃত্যু হয় ২ জনের। ভোরবেলা উল্টোডাঙা উড়ালপুলে বাইক দুর্ঘটনায় প্রাণ হারান ১জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় আরও দু’জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইএম বাইপাসের দিক থেকে বাইকে চেপে যাচ্ছিলেন চার যুবক। তাঁদের কারও মাথাতেই হেলমেট ছিল না। একটি গাড়ির সঙ্গে বেপরোয়া গতিতে রেষারেষি করতে করতে যাচ্ছিলেন তাঁরা। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোডাঙা উড়ালপুলের লেকটাউনমুখী লেনের ধারে থাকা রেলিংয়ে ধাক্কা মারে বাইকটি। চার জনই উড়ালপুলের উপর ছিটকে পড়েন।

advertisement

আরও পড়ুন:সকাল-সকাল উত্তেজনায় ফেটে পড়ল চুঁচুড়া, ডাস্টবিনে প্লাস্টিকে মোড়ানো ওটা কী? সাফাইকর্মীর মাথা ঘুরতে লাগল

আরও পড়ুন:জলমগ্ন ঘাটাল, চলছে পুলিশের ২১টি কমিউনিটি কিচেন, দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে সবরকম পদক্ষেপ করছে পুলিশ-প্রশাসন

চলতি বছর এপ্রিল মাসে দুরন্ত গতিতে বাইক চালানোতেই প্রায় যায় বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ২৫ বছরের যুবক আকাশের।  সঙ্গে মৃত্যু হয় তাঁর বন্ধুরও। একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় বাইকচালক আকাশ বাউড়ি এবং তাঁর বন্ধুর।  দ্বারিকা গ্রাম পঞ্চায়েতের কাছাকাছি উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আকাশদের বাইকের। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় বাইকটি। দুই সওয়ারি ছিটকে পড়েন রাস্তায়। দু’জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তখনই একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অপর আহত যুবকও চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মুর্শিদাবাদে সব চেয়ে বেশি ভোটার ডিলিটেড! তারপরেই সকালে যা দেখা গেল, ভোটের বাংলায় বেনজির!
আরও দেখুন

Kalyan

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bike Accident: ঘটকপুকুর-সোনারপুর রোডে মর্মান্তিক দুর্ঘটনা, সাইকেল ভ্যানকে সজোরে ধাক্কা বাইকের, মৃত ১, গুরুতর আহত ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল